1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম:
গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে নির্বাহী অফিসার এর ফুলেল শুভেচছা বিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে ১৮৫ বিদ্যালয়ের ৩৪৩ শিক্ষার্থী নিয়ে প্রথমবার মেধাবৃত্তি পরীক্ষা-গাজীপুর সংবাদ  ছাতকে কেন্দ্রীয় শ্মশান ঘাটে ৩৩ তম বর্ষ কালী পূজা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ 

কুয়াকাটায় পৌর মেয়রের উপর হামলা, বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার পদদলিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২৪২ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর কুয়াকাটায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে হামলার অভিযোগ উঠেছে সাবেক পৌর মেয়র ও আওয়ামী লীগের সভাপতি বারেক মোল্লা ও তার লোকজনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় কুয়াকাটা পর্যটন মোটেলের সামনে থেকে এ হামলার ঘটনা ঘটে। পরে কুয়াকাটা এসি মসজিদের সংলগ্ন একটি ফার্মেসীর সামনে বসে দফায় দফায় হামলার শিকার হন মেয়র ও তার লোকজন।

পৌর মেয়র আনোয়ার বলেন, আমি শান্তি সমাবেশে যোগ দিতে পূর্ব ঘোষিত নির্ধারিত স্থান পর্যটন মোটেলে যাই।যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুহিববুর রহমান মুহিব। এমপি সাহেবের উপস্থিতিতে বারেক মোল্লা, আনসার মোল্লা ও মাসুদ মোল্লা আমার ও আমার লোকজনের উপর অতর্কিত হামলা চালায়, আমি পরিস্থিতি খারাপ দেখে তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করি, ওখান থেকে চলে এসে আমার ভাতিজার ফার্মেসিতে অবস্থান করি, সেখানেও সাবেক মেয়র বারেক মোল্লার ছোট ভাই মোশারফ মোল্লা নেতৃত্বে ২০-২৫ জন লোক আমার উপর দ্বিতীয় দফায় হামলা চালায় আমি তাৎক্ষণিক মহিপুর থানার ওসিকে কল করলে সে ঘটনাস্থলে ফোর্স নিয়ে হাজির হয়। তার উপস্থিতিতে আমার উপর তৃতীয় দফায় আবারো হামলা চালায় মোশারফ মোল্লার নেতৃত্বে প্রায় ২৫ থেকে ৩০ জন লোক, এ হামলায় আমি সহ প্রায় আমার ১০ জন লোক আহত হয়।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান মুহিব ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে জানান, স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে এমন উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

কলাপাড়ার ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, কুয়াকাটা পৌর মেয়রের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে বিস্তারিত খোঁজ খবর নিয়েছি।

এ বিষয়ে মহিপুর থানার ওসি মোঃ ফেরদৌস খান জানান, বর্তমান মেয়র আনোয়ার হালদারের ফোন পেয়ে আমি তাৎক্ষণিক ফোর্স নিয়ে ঘটনা স্থলে যাই, এখানে দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে,পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com