1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মঘট ঘিরে চট্টগ্রামে দুই বাস ও টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে নির্বাহী অফিসার এর ফুলেল শুভেচছা বিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে ১৮৫ বিদ্যালয়ের ৩৪৩ শিক্ষার্থী নিয়ে প্রথমবার মেধাবৃত্তি পরীক্ষা-গাজীপুর সংবাদ  ছাতকে কেন্দ্রীয় শ্মশান ঘাটে ৩৩ তম বর্ষ কালী পূজা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ 

রায়পুরে লাইসেন্স বিহীন পন্য বিক্রির অপরাধে খালেক ব্রাদার্সের ৫০ হাজার টাকা জরিমানা।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২৩৪ টাইম ভিউ

পীরজাদা মোঃ মাসুদ হোসাইনঃ রায়পুর, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌর শহরে ২২ নভেম্বর বুধবার বেলা ১২ টায় এক মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টটি পরিচালনা করেন, রায়পুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিরা খাতুন। এসময় তাঁর সাথে ছিলেন, লক্ষ্মীপুর জেলা কৃষি বিপনন কর্মকর্তা মনির হোসেন, সঙ্গীয় ফোর্সসহ রায়পুর থানার উপ-পরিদর্শক মোঃ ইরফান এবং স্থানীয় সংবাদকর্মীগন।

এসময় রায়পুর বাজার প্রধান সড়কে হাজী আব্দুল খালেকের মালিকীয় মেসার্স খালেক ব্রাদার্সে অনুমোদনবিহীন এলপি গ্যাস বিক্রি ও ব্যাবসায়ীক অনিয়মের কারনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বোরহান উদ্দীনের চাউলের দোকান আল-আমিন ট্রেডার্সের কৃষি বিপনন অধিদপ্তরের লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বোরহান উদ্দীন উপস্থিত হয়ে জরিমানার টাকা পরিশোধ করেন।

খালেক ব্রদার্সের ম্যানেজার মোঃ মুসা বলেন, বাজারে অনেক দোকানদারই লাইসেন্স ছাড়া এলপি গ্যাস বিক্রয় করে, সে জন্য আমরাও বিগত কয়েকদিন যাবত এলপি গ্যাস সিলিন্ডার বিক্রয় করি।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিরা খাতুন বলেন, বাজার ব্যাবস্থপনা ও জনগনের স্বার্থে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

লক্ষ্মীপুর জেলা কৃষি বিপনন কর্মকর্তা মনির হোসেন বলেন, ভোক্তাদের স্বার্থে আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি এবং মোবাইল কোর্ট এর মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হচ্ছে।

ব্যাবসা করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লাইসেন্স ব্যাবহার করতে হবে এবং সঠিক ওজন ও ন্যায্য দামের ব্যাপারে এসময় ব্যাবসায়ীদের সতর্ক করে দেয়া হয়।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com