1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মঘট ঘিরে চট্টগ্রামে দুই বাস ও টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে নির্বাহী অফিসার এর ফুলেল শুভেচছা বিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে ১৮৫ বিদ্যালয়ের ৩৪৩ শিক্ষার্থী নিয়ে প্রথমবার মেধাবৃত্তি পরীক্ষা-গাজীপুর সংবাদ  ছাতকে কেন্দ্রীয় শ্মশান ঘাটে ৩৩ তম বর্ষ কালী পূজা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ 

নাটোরের লালপুরে নারীর গলাকাটা লাশ উদ্ধার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২৭০ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের লালপুরে মাহমুদা আক্তার বীথি (২৬) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ নভেম্বর ২০২৩) সকাল ৮টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার মধুবাড়ি মহল্লার তোফাকাটা মোড় এলাকার মজিবর রহমানের আম বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নারী উপজেলার বরমহাটি গ্রামের আমজাদ হোসেনের মেয়ে। তিনি গোপালপুর  মুক্তার জেনারেল হাসপাতালে কর্মরত ছিলেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেলে মাহমুদা আক্তার বীথি ক্লিনিকের ডিউটি শেষে বাড়ি চলে যান। শুক্রবার সকালে উপজেলার গোপালপুর পৌরসভার মধুবাড়ি মহল্লার তোফাকাটা মোড় এলাকার মজিবর রহমানের আম বাগানে মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করা হয়।

মুক্তার ক্লিনিকের পরিচালক মো. মুক্তার হোসেন বলেন, ওই নারী তাঁর ক্লিনিকে ডাক্তার আনোয়ার হোসেনের আল্ট্রাসনোগ্রাফি সহকারী হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার বিকেলে ডিউটি শেষে তিনি ক্লিনিক থেকে বাড়ি চলে যান। সকালে তার লাশ পাওয়ার খবর জানতে পারেন।

নিহতের বাবা আমজাদ হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে তার মেয়ে বাড়ি থেকে বের হয়ে ক্লিনিকে যান। কিন্তু ডিউটি শেষে রাতেও বাড়িতে না ফেরায় বিভিন্ন জায়গায় খোজাখুঁজি করতে থাকেন। কিন্তু কোন সন্ধান পাননি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেয়ের লাশ শনাক্ত করেন। তিনি আরও বলেন, তার মেয়ের দুটি সন্তান রয়েছে। দুই বছর আগে জামাইয়ের সাথে তালাক হয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজীব ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যে সিআইডি তদন্ত দল হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে নেমেছে। যতদ্রুত সম্ভব দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com