1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মঘট ঘিরে চট্টগ্রামে দুই বাস ও টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে নির্বাহী অফিসার এর ফুলেল শুভেচছা বিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে ১৮৫ বিদ্যালয়ের ৩৪৩ শিক্ষার্থী নিয়ে প্রথমবার মেধাবৃত্তি পরীক্ষা-গাজীপুর সংবাদ  ছাতকে কেন্দ্রীয় শ্মশান ঘাটে ৩৩ তম বর্ষ কালী পূজা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ 

পটুয়াখালীতে বেপরোয়া মৎস্য ব্যবসায়ী সিন্ডিকেট, বিপুল পরিমান ঝাটকা জব্দ।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২৫৩ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী শহরস্থ ব্রীজ টোল প্লাজা এলাকায় শনিবার ২৫” নভেম্বর মধ্যে রাতে বিপুল পরিমান ঝাটকা জব্দ করেছে প্রশাসন।

গোপন সংবাদের ভিতিতে পটুয়াখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো, ওমর ফারুকের নেতৃত্বে কুয়াকাটা থেকে ছেড়ে আসা বিভিন্ন পরিবহনে ঝাটকা ইলিশের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কুয়াকাটা থেকে ছেড়ে আসা অন্তরা পরিবহন, ইসলাম পরিবহন,সেভেন স্টার পরিবহন, মিমজাল পরিবহন,রয়েল পরিবহন, সুগন্ধা পরিবহন, নিউ মর্ডান পরিবহনসহ একাধিক মিনি ট্রাকে অভিযান পরিচালনা করে ৪১০ কেজি ঝাটকা ইলিশ জব্দ এবং একজনকে আটক ও ২ জনকে ১০ হাজার টাকা জরিমানা করে।

এসময় জেলা মৎস অফিসের খামার ব্যবস্থাপক শাহানাজ পারভীন এবং পটুয়াখালী র‍্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মেজর সোহেল রানা উপস্থিত ছিলেন।

জব্দকৃত ঝাটকা পটুয়াখালী জেলার বিভিন্ন এতিমখানা মাদ্রাসা সহ হতদরিদ্রদের মাঝে বিতরন করা হয়।

উল্লেখ্যঃ দেশের ইলিশ উৎপাদন বাড়াতে ঝাটকা আহরন, সংরক্ষন,এবং বিপনন,ও পরিবহনের উপর সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্বেও এক শ্রেনীর অসাধু মৎস ব্যবসায়ী সিন্ডিকেটের কারনে সরকারের লক্ষ্য মাত্রা ভেস্তে যাচ্ছে।

মৎস অফিস সূত্রে জানা যায়, ১” নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ঝাটকা আহরন, সংরক্ষন এবং বিপন্ন নিষিদ্ধ। এবং উপকূলীয় নদ নদীতে সাড়ে নয় ইঞ্চির কম ব্যসের জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকা সত্ত্বেও পটুয়াখালী উপকূলীয় এলাকার জেলেরা মৎস ব্যবসায়ীর সিন্ডিকেটের খপ্পরে পরে ঝাটকা ইলিশ আহরন করে থাকে। নাম প্রকাশ না করা শর্তে উপকূলীয় একাধিক জেলেরা জানান, আমরা পেটের দায়ে মৎস ব্যবসায়ীদের কাছ থেকে দাদন নেই। সেই দানের টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে নিষেধাজ্ঞা থাকা সত্বেও আমাদেরকে ঝাটকা ইলিশ ধরতে বাধ্য করে।

মহিপুর আলীপুর মৎস ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুম বেপারী বলেন,নদ-নদী এবং সমুদ্রে মাছ ধরার সময় কিছু ঝাটকা ধরা পরে যা বিভিন্ন বাজারে যারযার মতো করে সরবরাহ
করে। আমি ঝাটকা ব্যবসার সাথে জড়িত নই।।

নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক আলীপুর মৎস্য ব্যবসায়ী জানান, পটুয়াখালীর বাজারে মায়ের দোয়া মৎস্য আড়দের নামে বেশি পরিমান ঝাটকা সরবরাহ হয়। উক্ত তথ্যের সত্যতা নিশ্চিত করতে তার আড়ৎ এর জনৈক কর্মচারী জানান, অবরোধের মধ্যে আমাদের আড়ৎদেই বেশি ঝাটকা বিক্রি করে থাকি।

এ বিষয় পটুয়াখালী নিউ মার্কেট মায়ের দোয়া মৎস আড়ৎ এর মালিক জব্বার ফকির বলেন,
আমি কোন ঝাটকার ব্যাবসা করি না উত্তেজিত হয়ে সাংবাদিককে বলে আপনি কে আপনাকেতো চিনলাম না বলে দেখিয়ে দেয়ার হুমকি দেন।

দেশের ইলিশ সম্পদ রক্ষায় মৎস ব্যবসায়ী সিন্ডিকেট রুখতে সংশিষ্ট কতৃপক্ষের নজরদারীর বাড়ানোর জন্য বিশিষ্ট জনেরা অভিমত প্রকাশ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com