1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মঘট ঘিরে চট্টগ্রামে দুই বাস ও টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে নির্বাহী অফিসার এর ফুলেল শুভেচছা বিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে ১৮৫ বিদ্যালয়ের ৩৪৩ শিক্ষার্থী নিয়ে প্রথমবার মেধাবৃত্তি পরীক্ষা-গাজীপুর সংবাদ  ছাতকে কেন্দ্রীয় শ্মশান ঘাটে ৩৩ তম বর্ষ কালী পূজা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ 

সাপাহারে বসবাস করায় মারধর ও গুমের শিকার এক বৃদ্ধ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৪ টাইম ভিউ

নাজমুল হক সনি ,সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহারে বসবাস করায় মারধর ও গুমের শিকার নিয়ামতপুরে আহম্মেদ আলী নামে এক বৃদ্ধ কৃষক। মারধর করে নগদ টাকা লুট ও গুম করেছে তারই আপন ছেলে,মেয়ে ও জামাই।

গত শুক্রবার (০১ ডিসেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৪ টার দিকে নিয়ামতপুর উপজেলার চৌপুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। সৌদি আরব দীর্ঘদিন ছিলেন আহম্মেদ আলি, সেখান থেকে ফেরার এক বছর পর সাপাহারে পাহাড়ি পুকুর গ্রামে এক মেয়েকে বিয়ে করে সাপাহার সদরে ভাড়া বাসা নিয়ে বসবাস করতে থাকে ওই বৃদ্ধ।
এ ঘটনার পর আহম্মেদ আলীর স্ত্রী রোকেয়া বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, নিয়ামতপুর উপজেলার হাজীনগর ইউনিয়নের বগধন গ্রামের আহম্মেদ আলীর ছেলে আনারুল ইসলাম, বিউটি ও নাগিস এবং একই গ্রামের মৃত মহির উদ্দীনের ছেলে আলাল উদ্দীন।

থানা অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ ডিসেম্বরের আহম্মেদ আলী ধান বিক্রি করার উদ্দেশ্য চৌপুকুরিয়া গ্রামে জনৈক সাইফুল ইসলামের ধানের আড়ৎ ঘরে যায়। ধান বিক্রি শেষে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে আড়ৎ থেকে বের হলে রাস্তা পথরোধ করে এলোপাতাড়ি মারধর করে ৫৩ হাজার ৫০০ টাকা লুটে নেয়। মারধর ও টাকা লুট করে ছেলে মেয়ে মিলে বাবাকে জোরপূর্বক তাদের বাড়ি নিয়ে যায়। এখন আহম্মেদ আলী নিখোঁজ আছে।
আহম্মেদ আলীর স্ত্রী রোকেয়া বেগম বলেন, আমার স্বামী ধান বিক্রি শেষে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে। তারা পথরোধ ও এলোপাতাড়ি মারধর করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। এখন পর্যন্ত আমার স্বামী নিখোঁজ রয়েছে। আমার স্বামীকে উদ্ধার সহ আমি এই ঘটনার সুবিচার চায়।
নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ মাইদুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com