1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মঘট ঘিরে চট্টগ্রামে দুই বাস ও টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে নির্বাহী অফিসার এর ফুলেল শুভেচছা বিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে ১৮৫ বিদ্যালয়ের ৩৪৩ শিক্ষার্থী নিয়ে প্রথমবার মেধাবৃত্তি পরীক্ষা-গাজীপুর সংবাদ  ছাতকে কেন্দ্রীয় শ্মশান ঘাটে ৩৩ তম বর্ষ কালী পূজা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ 

বড়লেখায় বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৪ টাইম ভিউ

শাহরিয়ার শাকিল,বড়লেখা মৌলভীবাজার প্রতিনিধিঃ

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে ১৪ ডিসেম্বর মোমবাতি প্রজ্বলন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট বড়লেখা।

১৪ ডিসেম্বর সন্ধ্যা ৬ ঘটিকায় বড়লেখা মুক্তিযুদ্ধা কমপ্লেক্সের সামনে শহীদ মিনার প্রাঙ্গণে শহীদদের স্মরণে মোমবাতি হাতে নিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট, দূর্বার মুক্ত স্কাউট এবং বীর মুক্তিযোদ্ধারা দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এসময় বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে বক্তারা বলেন, ১৯৭১ সালের আজকের এ দিনে পাকিস্তানি বাহিনী যখন দেখেছে তাদের পরাজয় সুনিশ্চিত তখন তারা দেশের সূর্য সন্তানদের হত্যা করা শুরু করে দেশকে মেধাশূন্য জাতিতে পরিণত করতে চেয়েছিল। তারা দেশের মেরুদণ্ড ভাঙার চেষ্টা চালায় কিন্তু এত কিছু করেও তাদের পরাজিত হতে হয়।

বক্তারা আরও বলেন, দেশের সূর্য সন্তানদের হত্যার পেছনে যে শুধু পাকিস্তানিরা জড়িত ছিল এমনটা না। বরং দেশীয় আলবদর, রাজাকার, আল শামসরা এতে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। বর্তমান সরকার রাজাকারদের শাস্তি দিলেও আমরা দাবি জানাই এ স্বাধীনতাবিরোধী শক্তির সন্তানরা যেন পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। আমরা চাই না তারা রাজনীতি করুক। আমরা চাই নতুন আইন করে তাদের ব্যান করা হোক এবং তাদের চিরতরে নির্মূল করা হোক। নাহলে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস লুণ্ঠন করবে এবং তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে উদ্বুদ্ধ করার অপচেষ্টা চালাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com