1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মঘট ঘিরে চট্টগ্রামে দুই বাস ও টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে নির্বাহী অফিসার এর ফুলেল শুভেচছা বিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে ১৮৫ বিদ্যালয়ের ৩৪৩ শিক্ষার্থী নিয়ে প্রথমবার মেধাবৃত্তি পরীক্ষা-গাজীপুর সংবাদ  ছাতকে কেন্দ্রীয় শ্মশান ঘাটে ৩৩ তম বর্ষ কালী পূজা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ 

গজারিয়া নারী গ্রাম পুলিশ সদস্যকে মারধর-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২০৩ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা পূর্ব শত্রুতার জেরে এক নারী গ্রাম পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী জাবেদ বাবুর্চি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

হামলায় আহত ওই নারী গ্রাম পুলিশ সদস্যের নাম শামীমা আক্তার (২৮)। সে গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের উত্তর ফুলদী গ্রামের শাহাবুদ্দিন ভূঁইয়ার মেয়ে বলে জানা গেছে।

আহত নারী গ্রাম পুলিশ সদস্য শামীমা বলেন, স্বামীর সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পর একটি ছেলে নিয়ে অভাব অনটনে কোনো রকমের দিন কাটছিলো তার। এর মধ্যে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে চাকরি করে ৪০ হাজার টাকা জমিয়েছিলেন তিনি। গত প্রায় সাত বছর আগে তার খালাতো বোন সাবিনার মাধ্যমে ডালিয়া বেগম নামে এক নারী টাকাটি সুদে নেন তিনি। দক্ষিণ ফুলদী গ্রামের বারেক ফকিরের ছেলে জাবেদ সম্পর্কে ডালিয়ার বিয়াই। সুদে নেওয়ার পরে প্রথম কয়েক মাস সুদের টাকা নিয়মিত পরিশোধ করলেও তারপর থেকে সুদের টাকা পরিশোধ করতে গড়িমসি শুরু করে ডালিয়া। মূল টাকার জন্য ডালিয়াকে চাপ দিলেও সে টাকা দিতে অস্বীকৃতি জানায়। এভাবে প্রায় ছয় বছর পেরিয়ে যায়। সম্প্রতি গজারিয়া থানা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে তিনি বিষয়টি জানালে তিনি স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে টাকাটি আদায় করে দেন। এ ঘটনার পর ডালিয়া তার উপর ক্ষুব্দ ছিল। এ ঘটনায় ডালিয়ার বিয়াই জাবেদ একাধিকবার তাকে মারধর করার হুমকি দিয়েছিল। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকাল চারটায় গজারিয়া ইউনিয়ন পরিষদে ডিউটি শেষ করে ব্যাটারি চালিত অটো রিকশাযোগে বাড়ি ফেরার পথে দক্ষিণ ফুলদী এলাকায় ডালিয়ার বিয়াই জাবেদের বাড়ির কাছাকাছি আসলে অটো রিকশা চালক গাড়িটি কিছু সময়ের জন্য থামালে জাবেদ তার উপর হামলা করে।পরে জাবেদ বাড়ি থেকে তার স্ত্রী এবং বিয়াইন ডালিয়া সহ আরো কয়েকজনকে ডেকে আনলে তারাও তাকে মারধর করে। তাদের মারধরে তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বিষয়টি সম্পর্কে গজারিয়া ইউনিয়ন পরিষদের ০৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, এরকম একটি খবর শুনেছি তবে কি কারণে তাকে মারধর করা হয়েছে তা বলতে পারবো না।

বিষয়টি সম্পর্কে অভিযুক্ত জাবেদ বলেন, এই ঘটনার সাথে আমি জড়িত নই। পাওনা টাকা সুদসহ আদায় করার পরও আজ আমার বাসায় এসে গালিগালাজ করলে আমার স্ত্রী তার প্রতিবাদ করে। এই ঘটনায় আমার স্ত্রীকে সে মারধর করেছে। আমার পরিবারে কোনো সদস্য এই মহিলাকে মারধর করে নাই।

বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগের চিকিৎসক ডা. কামরুন নাহার বলেন, বিকাল পৌণে পাঁচটার দিকে আমাদের হাসপাতালে পেশায় গ্রাম পুলিশ এক নারীকে নিয়ে আসা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে আমরা তার গায়ে ও গলায় আঘাতের চিহ্ন দেখতে পাই তবে তা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে ভর্তি দেয়া হয়েছে।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে একজন নারী গ্রাম পুলিশ সদস্য আমাদের থানায় এসেছিল। আমরা তাকে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলেছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com