1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে ১৩০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ-গাজীপুর সংবাদ  বড়লেখা উপজেলা ছাত্র মজলিসের সভাপতি মামনুন, সেক্রেটারি তানজিম-গাজীপুর সংবাদ  নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কে পূজার ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ-গাজীপুর সংবাদ  ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  কলকাতার স্বাধীনতা দিবস উদযাপন সমিতির ‘ওয়ার্ল্ড সম্মাননা’ পেলেন সাংবাদিক আওরঙ্গজেব কামাল সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মানবিক সেবায় অবদানের স্বীকৃতি-গাজীপুর সংবাদ  পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামিম চৌধুরী’র পিতার ইন্তেকাল: সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন!-গাজীপুর সংবাদ  সফল ব্যবসায়ী নাসির মিয়াকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে সরব ব্যবসায়ী ও শ্রমিকরা-গাজীপুর সংবাদ  ছাতকের চাঁদনীঘাটে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি-গাজীপুর সংবাদ  যাদুকাটা নদীর দখল বুঝিয়ে দিল প্রশাসন নদীর পাড় কাটলে কঠোর ব্যবস্থা: ইউএনও-গাজীপুর সংবাদ  সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি-গাজীপুর সংবাদ 

আননূর ইসলামিয়া মডেল মাদ্রাসার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ২৫৬ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ

গাজীপুরের কাপাসিয়ায় আননূর ইসলামিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা মন্ডলীর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরনী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় আননূর ইসলামিয়া মডেল মাদ্রাসা প্রাঙ্গণে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।

অত্র মাদ্রাসার সভাপতি ডা:মোহাম্মদ আবু হানিফ মোড়ল এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠান পরিচালক হাফেজ মাওলানা মো: আমান উল্লাহ’র সঞ্চালনায় মডেল মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে অভিভাবকবৃন্দের মধ্যে পরামর্শ ও সবক প্রধান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক ও আননূর ইসলামিয়া মডেল মাদ্রাসার সভাপতি ইমান উল্লাহ শেখ (ইমু)।
উদ্বোধক ছিলেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ মাসুদ খাঁন, বিশেষ অতিথি এডভোকেট তারিকুল ইসলাম তারেক।

এ-সময় প্রধান অতিথি বলেন, আজকের এ সমাবেশের মাধ্যমে অভিভাবকবৃন্দের চিন্তা-চেতনা, পরামর্শ সমূহ ভবিষ্যতে এ মডেল মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন,ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়নের ব্যাপারে শিক্ষক/শিক্ষিকাদের ওপর নির্ভরশীল হলেই চলবে না অভিভাবকবৃন্দকেও শিক্ষার্থীর লেখাপড়ার ওপর অধিক যত্নশীল হতে হবে।

অভিভাবক সমাবেশে অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ,সুশীল সমাজ,অভিভাবকবৃন্দ, শিক্ষক/শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com