1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক ঐক্য জোরদারের উদ্যোগ-গাজীপুর সংবাদ  জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ  সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার-গাজীপুর সংবাদ  ছাতক পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন-গাজীপুর সংবাদ  ছাতকের ছনবাড়ী বাজারে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার-গাজীপুর সংবাদ  বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিল, ‎কোটায় পাওয়া মেয়ের চাকরি বহালের অভিযোগ-গাজীপুর সংবাদ 

বিস্ফোরণ-নাশকতায় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আটক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ২২৪ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রামের বাঁশখালী থানার ককটেল বিস্ফোরণ এবং নাশকতা মামলার অন্যতম প্রধান আসামি উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক,আবু মুছা (মুছা মেম্বার)কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

২৮ জানুয়ারি,রাত ৯টায় বাঁশখালী থানাধীন পুকুরিয়া চৌমুহনী বাজার এলাকা হতে আসামি মুছা মেম্বার (৪৫),কে আটক করে। আটককৃতর পরিচয় চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার পুকুরিয়া গ্রামের পিতা- মৃত রফিকুল ইসলামের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায় গত ২,নভেম্বর-২৩ইং বিএনপি ও জামায়াতের অবরোধ সোনারটিলা এলাকায় রাস্তার উপর কতিপয় দুস্কৃতিকারীরা সরকার বিরোধী বিভিন্ন ধরণের স্লোগান দিয়ে লাঠি-সোঠা,লোহার রড ইত্যাদি নিয়ে রাস্তায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি,সাধারণ জনগণের মাঝে ভয়-ভীতির উদ্দেশ্যে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতামূলক কর্মকান্ড সৃষ্টি করে।

এসময় ভিকটিম মোঃ করিম(২৬)সহ ৭/৮ জন নেতাকর্মীদের ইট পাটকেল নিক্ষেপে গুরুতর জখম,হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটায়। খবরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলে নাশকতাকারীরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল হতে বিভিন্ন আলামত জব্দ করে।
ঘটনায় ভিকটিম মোঃ করিম বাদী হয়ে বাঁশখালী থানায় ৩২ জন এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা ১৫৫/২১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। (মামলা নং-০২/০৩ নভেম্বর ২০২৩ ইং)The Explosive Substances Act-৩/৪/৬।

র‌্যাব-৭,মামলার পলাতক আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্তের এক পর্যায়ে গোপন সূত্রে বাঁশখালী থানাধীন পুকুরিয়া চৌমুহনী বাজার এলাকায় অবস্থানকালে আসামিকে ধরতে সক্ষম হয়।

জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, অবরোধ কর্মসূচী বাস্তবায়নে সড়কে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, ভাংচুর, ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টি এবং বাদী ভিকটিমকে মারধর করে।

উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনায় মুছা মেম্বার এর বিরুদ্ধে স্থানীয় থানায় সরকারী সম্পত্তির ক্ষতিসাধন, বেআইনি সমাবেশ, নাশকতা, হত্যাচেষ্টা আইনে ০১টি মামলা রয়েছে। আসামি সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহনে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৭,এর সিনিয়র সহকারী
পরিচালক মিডিয়া অফিসার নুরুল আফছার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com