1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক ঐক্য জোরদারের উদ্যোগ-গাজীপুর সংবাদ  জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ  সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার-গাজীপুর সংবাদ  ছাতক পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন-গাজীপুর সংবাদ  ছাতকের ছনবাড়ী বাজারে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার-গাজীপুর সংবাদ  বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিল, ‎কোটায় পাওয়া মেয়ের চাকরি বহালের অভিযোগ-গাজীপুর সংবাদ 

বিরল প্রজাতির ১০ টি বন্যপ্রাণীকে হত্যার দায়ে ৫ আদিবাসীকে জরিমানা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৭ টাইম ভিউ

হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গত সোমবার(৫ ফেব্রুয়ারি)

১০টি বিরল প্রজাতির বন্যপ্রাণী শিকারের দায়ে ৫ জন আদিবাসী শিকারিকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদিন বিকাল পাঁচটায় রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার রাতোর ইউনিয়নের চৌরঙ্গী-ফরিঙ্গাদিঘি এলাকা থেকে ৫ শিকারিকে আটক ও ১০ টি মৃত বন্যপ্রাণী জব্দ করেন। এ সময় বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আসীম মল্লিকসহ ওই দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও থানা পুলিশ উপস্থিত ছিলেন। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আসীম মল্লিক
জানান,গোপন সংবাদের ভিত্তিতে রাতোর ইউনিয়ন থেকে বন্যপ্রাণী শিকার করার সময় একটি সিএনজি গাড়িসহ ৫ জন আদিবাসী শিকারিকে ধাওয়া করে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে শিকার করা বিরল প্রজাতির বন্যপ্রাণী ১টি মৃত: বনবিড়াল ও ৯ টি বেজি পাওয়া যায়। সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দিলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ৫ শিকারি ও শিকার করা বন্যপ্রাণীদের জব্দ করে তার কার্যালয়ে নিয়ে যায়। এরপর সন্ধ্যায় বন সংরক্ষণ আইনে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে জরিমানা করেন। বন্যপ্রাণী শিকারের দায়ে অভিযুক্তরা হলেন- দিনাজপুর বীরগঞ্জ উপজেলার পঁচিশ মাইল এলাকার মৃত সরকার সরেনের ছেলে হপনা সরেন, একই এলাকার মঙ্গল হাজদার ছেলে রবি হাজদা,নরেন হেমরমের ছেলে বাটুল হেমরম, শাহা মর্মুর ছেলে সুকল মর্মু ও মৃত: চুরকা মার্ডির ছেলে মঙ্গল মার্ডি। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান,বন বিভাগের কর্মকর্তার মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিকার করা একটি মৃত: বনবিড়াল ও নয়টি বেজি উদ্ধারসহ ৫ শিকারিকে আটক করা হয়। পরে বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন ২০১২ এর ৬ ধারায় তাদেরকে জরিমানা করা হয়েছে। পরে উদ্ধার করা মৃত: বন্য প্রাণীগুলোকে মাটিতে পুঁতে ফেলা হয়। এবং প্রাণী শিকার করা সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com