1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক ঐক্য জোরদারের উদ্যোগ-গাজীপুর সংবাদ  জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ  সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার-গাজীপুর সংবাদ  ছাতক পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন-গাজীপুর সংবাদ  ছাতকের ছনবাড়ী বাজারে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার-গাজীপুর সংবাদ  বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিল, ‎কোটায় পাওয়া মেয়ের চাকরি বহালের অভিযোগ-গাজীপুর সংবাদ 

নাটোরে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৭ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল সোমবার সন্ধ্যায় নাটোর শহরের হরিশপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে ভুক্তভোগী স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন জেলার বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের আতাহার আলী (৪২) ও তাঁর ছেলে অন্তর আহম্মেদ (১৯)। ভুক্তভোগীসহ আসামিদের বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
নাটোর র‌্যাব ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ ফেব্রুয়ারি সকালে বাগাতিপাড়ার উপজেলার নিজ বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে দশম শ্রেণির এক ছাত্রী অপহৃত হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাগাতিপাড়া থানায় অপহরণ মামলা করেন। মামলার ভুক্তভোগীকে উদ্ধার ও অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ নাটোর র‌্যাব ক্যাম্পকে অনুরোধপত্র পাঠায়। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব নজরদারি ও ছায়াতদন্ত শুরু করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা নজরদারির একপর্যায়ে গতকাল সন্ধ্যায় র‌্যাব সদস্যরা নাটোর শহরের হরিশপুর বাইপাস মোড় থেকে অপহরণের মূল হোতা অন্তর আহম্মেদ ও তাঁর বাবা আতাহার আলীকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ভুক্তভোগী স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়। রাতেই তাঁদের বাগাতিপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু খান বলেন, গ্রেপ্তার আসামিদের আজ মঙ্গলবার সকালে আদালতে হাজির করার জন্য প্রস্তুতি চলছে। একই সঙ্গে ভুক্তভোগী স্কুলছাত্রীর জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য তাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com