1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক ঐক্য জোরদারের উদ্যোগ-গাজীপুর সংবাদ  জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ  সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার-গাজীপুর সংবাদ  ছাতক পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন-গাজীপুর সংবাদ  ছাতকের ছনবাড়ী বাজারে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার-গাজীপুর সংবাদ  বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিল, ‎কোটায় পাওয়া মেয়ের চাকরি বহালের অভিযোগ-গাজীপুর সংবাদ 

বাউফলে সুপারের অবহেলায় মাদ্রাসা শিক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩২ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর বাউফল উপজেলার কর্পূরকাঠী মানছুরিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. নুরউল্লাহর অবহেলার কারনে লামিয়া নামের এক দাখিল শিক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। বুধবার ভুক্তভোগী দাখিল পরীক্ষার্থী লামিয়া এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৩ সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় লামিয়া বাংলা বিষয়ে অকৃতকার্য হন। এবার সে পূণরায় বাংলা বিষয়ের পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেন। সুপার নুরউল্লাহ ফরম পূরণের জন্য লামিয়ার কাছ থেকে ৭০০ টাকা নেন। কিন্তু সুপার ফরম পূরণ সম্পন্ন না করায় লামিয়ার প্রবেশপত্র আসেনি। মঙ্গলবার মাদ্রাসায় প্রবেশপত্র আনার জন্য গেলে সুপার নুরউল্লাহ ৩০০ টাকা নিয়ে অন্য এক শিক্ষার্থীর প্রবেশপত্র লামিয়ার হাতে ধরিয়ে দিয়ে বলেন, ‘এটা নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাও’। পরে লামিয়া বাড়ি ফিরে তার বাবা ও মাকে নিয়ে পূনরায় সুপারের কাছে গিয়ে নিজের প্রবেশপত্র চাইলে সুপার ভুল হয়েছে বলে তাদের কাছে ক্ষমা চান। লামিয়া বলেন, যে কোনো ভাবে আমি এবারের পরীক্ষায় অংশ নিতে চাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। ওই মাদ্রাসার সুপারকে কৈফয়ত তলব করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com