1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক ঐক্য জোরদারের উদ্যোগ-গাজীপুর সংবাদ  জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ  সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার-গাজীপুর সংবাদ  ছাতক পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন-গাজীপুর সংবাদ  ছাতকের ছনবাড়ী বাজারে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার-গাজীপুর সংবাদ  বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিল, ‎কোটায় পাওয়া মেয়ের চাকরি বহালের অভিযোগ-গাজীপুর সংবাদ 

পটুয়াখালী পৌর নির্বাচনের আপিল শুনানিতে মহিউদ্দিন সহ ৩ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৯ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

পটুয়াখালী পৌরসভা নির্বাচনের নানা নাটকীয়তা কাটিয়ে আপিল শুনানিতে বৈধতা প্রমাণ করেছে বর্তমান মেয়র মহিউদ্দিন আহম্মেদ সহ তার বড় ভাই আবুল কালাম আজাদ ও মোঃ এনায়েত হোসেন।

২০ ফেব্রুয়ারী (মঙ্গলবার) আপিল নিষ্পত্তির শেষ দিনে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে আপিল শুনানী শেষে উল্লেখিত তিন মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ বলে সিদ্ধান্ত হয়। আপিল শুনানি সভায় জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম ঘোষনা করেন পৌরসভা নির্বাচনের রিটানিং অফিসার জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খানের সিদ্ধান্ত সঠিক ছিল। আপিল শুনানিতে মেয়র প্রার্থী মহিউদ্দিন আহম্মেদ ও আবুল কালাম আজাদের পক্ষে অংশ নেন দেশের খ্যাতিমান ব্যারিস্টার মোঃ সাইদুল হক সুমন এমপি ও এ্যাড. কামরুল আহসান। বিপক্ষে (মেয়র প্রার্থী ডাঃ শফিকুল ইসলাম এর পক্ষে) ছিলেন পিপি এ্যাড মো. সাহাবুদ্দিন ও এ্যাড. মো. ওবায়দুল আলম। মেয়র প্রার্থী মো. এনায়েত হোসেনের পক্ষে ছিলেন এ্যাডভোকেট মো. ফরিদ হোসেন। অপর মেয়র প্রার্থী মার্জিয়া আক্তার সুমি এর প্রার্থীতা অবৈধ অর্থাৎ রিটানিং অফিসারের সিদ্ধান্তই সঠিক বলে জেলা প্রশাসক আপিল নিষ্পত্তি সভায় রায় দেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উক্ত আপিল নিষ্পত্তি শেষে বর্তমানে পটুয়াখালী পৌরসভা নির্বাচনে মোট ৬৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে মেয়র পদে ৫জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৫ জন এবং সাধারণ কাউন্সির পদে ৪৩ জন প্রার্থী রয়েছে বলে পটুয়াখালী সদর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com