1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক ঐক্য জোরদারের উদ্যোগ-গাজীপুর সংবাদ  জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ  সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার-গাজীপুর সংবাদ  ছাতক পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন-গাজীপুর সংবাদ  ছাতকের ছনবাড়ী বাজারে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার-গাজীপুর সংবাদ  বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিল, ‎কোটায় পাওয়া মেয়ের চাকরি বহালের অভিযোগ-গাজীপুর সংবাদ 

ছাতকের দোলারবাজারে দুর্বৃত্তদের দেয়া আগুনে বসতঘর ভষ্মিভুত, ক্ষয়-ক্ষতি ১৫ লক্ষ টাকা-গাজীপুর সংবাদ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২০ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেটঃ

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার পল্লীতে দুর্বৃত্তদের দেয়া আগুনে মালামাল সহ একটি বসতঘর সম্পূর্নভাবে ভষ্মিভুত হয়েছে। এতে গৃহকর্তার ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদপুর গ্রামের কাঁচা মিয়ার পুত্র সুজন মিয়া ব্যবসায়ীক কাজে ঢাকায় এবং তার স্ত্রী সহ পরিবারের লোকজন তার শশুর বাড়িতে ছিলেন। বসতঘরটি ছিলো তালাবদ্ধ। বৃহস্পতিবার ভোরে দুর্বৃত্তরা পেট্রোল জাতীয় তরল দাহ্য পদার্থ বসত ঘরের চারিদিকে ঢেলে আগুন ধরিয়ে দেয। ফলে একই সাথে গোটা বসতঘরে দাউ-দাউ করে আগুন জ্বলে উঠে। আগুন দেখে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। প্রায় ঘন্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে পারলেও বসত ঘরের আর কিছুই

অবশিষ্ট থাকেনি। আগুনে ধান-চাল, আসবাবপত্র, ফ্রিজ-টেলিভিশন, কাপড়- চোপড়, পাসপোর্ট, দলিলপত্র সহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। মালামাল সহ তিন কক্ষ বিশিষ্ট টিনসেডের বসতঘরটি ভস্মিভুত হওয়ায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি অরুন অধিকারী, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান শায়েস্থা মিয়া, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম কিরন সহ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৫০০০ টাকা, চাল ও কম্বল ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে তুলে দেয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com