
মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার।
লালপুরে “ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল” এই শ্লোগানকে সামনে রেখে নাটোরের লালপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিন স্মৃতি প্রাইজমানি ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ লা মার্চ) উপজেলার বড়বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জয়বাংলা যুব সংঘের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিন স্মৃতি প্রাইজমানি ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
জয়বাংলা যুব সংঘের সভাপতি সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আরাফাত হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীবমুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিন ও সাবেক সংসদ সদস্য শেফালী মমতাজ সুযোগ্য পুত্র লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং আড়বাব ইউনিয়নের চেয়ারম্যান প্রফেসর মোঃ মোখলেসুর রহমান সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
খেলায় বড়বড়িয়া ক্রিকেট একাদশ একাদশ বনাম ফতে স্মৃতি সংঘের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ ফাইল খেলায় ৯৩ রানে মরহুম ফতে স্মৃতি সংঘকে পরাজিত করে বড়বড়িয়া ক্রিকেট একাদশ বিজয়ী হয়। খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের মাঝে পুরুস্কার বিতরণ করেন।
Leave a Reply