1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
Tom Casino: Your Personal Elite Gateway to Premier Digital Betting Excellence Sankra Casino – Deine persönliche Spitzenplattform für authentisches Glücksspiel LiraSpin Casino : Ta Référence Haut de Gamme pour les Jeux de Casino en Ligne Crownz Casino: Ιδανική Ύψιστη Βίωση Ηλεκτρονικού Παιχνιδιού 22bit Herňa – Kompletný návod prémiovou hernou platformou ছাতকে হিফজুল কুরআন মাদ্রাসায় মহিলা শাখার উদ্বোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় ১০ হাজার সজিনার চারা রোপন কার্যক্রমের উদ্বোধন-গাজীপুর সংবাদ  গজারিয়ায় দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন-গাজীপুর সংবাদ  ছাতকে হাফিজ আব্দুল গনি তালুকদার উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী ও সংবর্ধনা প্রদান-গাজীপুর সংবাদ  সফট বাইটের ম্যানেজার ফয়সালের রহস্যজনক মৃত্যু মরদেহ উদ্ধার; রুমমেট পলাতক, অর্থ আত্মসাৎ এর অভিযোগ.-গাজীপুর সংবাদ 

নাটোরের বড়াইগ্রামে চুরির অপবাদ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা, আসামি গ্রেফতার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১৪৭ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের বড়াইগ্রামে চুরির মিথ্যা অপবাদ দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আসামি মো. আসলামকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫।

বৃহস্পতিবার(৭ মার্চ) বিকেলে উপজেলার রয়না চকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়

শুক্রবার (৮ মার্চ) সকালে নাটোর র‌্যাব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার আসামি মো. আসলাম উদ্দিন (৩৮) উপজেলার পিত্তভাগ এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।

র‌্যাব-৫ নাটোর জানায়, পূর্ব পরিকল্পিতভাবে আসামিরা গত মঙ্গলবার (৫ মার্চ) শামীম হোসেন (২২) ও মো. সোহানকে (১৯) চুরির মিথ্যা অপবাদ দিয়ে ডেকোরেটর দোকান ঘরে আটকে রাখে। পরে আসামিরা তাদের দুজনকে হাতুড় ও লাঠি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে করে গুরুতর রক্তাক্ত জখম হয় শামীম। এসময় তাদের দুজনের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কতর্ব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মো. শামীম হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় শামীমের মৃত্যু হয়। পরবর্তীতে নিহত শামীম হোসেনের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব আরও জানায়, মামলার পর থেকেই আসামি মো. আসলামসহ জড়িতরা আত্মগোপনে চলে যায়। মামলার তদন্তকারী অফিসার আসামিদের গ্রেফতারের জন্য নাটোর র‌্যাব-৫ বরাবর অভিযোগপত্র প্রদান করেন। পরে তথ্য ও প্রযুক্তির মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত আসামি মো. আসলামের অবস্থান শনাক্ত করে র‌্যাব। এরপর বড়াইগ্রাম উপজেলার রয়না চকপাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আসামিকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com