
মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার
আসন্ন পটুয়াখালী পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ জাকির হোসেন সহ তিন জনের উপর অতর্কিত হামলা করে তার পান্জাবী ছিরে ফেলে এবং তাদের শরিরে আঘাত চালায় ৮ই মার্চ শুক্রবার রাত ১১টা ২০ মিনিটের সময়, তার প্রতি দন্ধি প্রার্থী মোঃ মঈন খান চানুর সমর্থকরা।
এঘটনায় স্থানীয় লোকজন ও ভোটারদের মাঝে আতংক বিরাজ করছে। পরে তাকে চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায়।

এঘটনা অবগত হয়ে দূর্ত আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এসে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তবে এঘটনায় স্থানীয় লোকজন জানান এধরনের নোংরা হামলা হলে কিভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবো, বলে তাদের মাঝে আতংক বিরাজ করছে। তাই এধরণের ঘটনা আর যাতে না ঘটে, তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে স্থানীয় লোকজন ও ভোটাররা দাবি জানান।
Leave a Reply