1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক ঐক্য জোরদারের উদ্যোগ-গাজীপুর সংবাদ  জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ  সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার-গাজীপুর সংবাদ  ছাতক পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন-গাজীপুর সংবাদ  ছাতকের ছনবাড়ী বাজারে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার-গাজীপুর সংবাদ  বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিল, ‎কোটায় পাওয়া মেয়ের চাকরি বহালের অভিযোগ-গাজীপুর সংবাদ 

জুড়ীতে উপজেলা কমপ্লেক্সের পাশে মডেল মসজিদ নির্মাণের দাবিতে মানববন্ধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২১০ টাইম ভিউ

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টের

মৌলভীবাজার জেলার জড়ীতে উপজেলা কমপ্লেক্সের পাশে মডেল মসজিদ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ধর্মপান মুসলমানদের আয়োজনে শুক্রবার (৮ মার্চ) বিকেল তিনটায় উপজেলার বীরমুক্তিযোদ্ধা এমএ মুমীত আসুক চত্বরে (নাইট চৌমুহনী) এ‌ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন আপ্তাব আলী, সাইফুল আলম, সাইফুদ্দিন খুশমান, ডা: শাহজাহান, এম রউফ, মনিরুল ইসলাম, জহির উদ্দিন শামীম, সিরাজ আলী, হাবিবুর রহমান হাবিব, জাহিদ হাসান জমির, সোহেল আহমদ, মনিরুল ইসলাম, প্রবাসী নাসির উদ্দিন, আজিজুর রহমান, আছাদ উদ্দিন, সুমন আহমেদ, হেলাল আহমেদ, সেলিম উদ্দিন প্রমুখ। এ সময় উপজেলার হাজারো ধর্মপ্রাণ সাধারণ মুসলমানগণ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার সারা দেশের মত জুড়ী উপজেলায়ও মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে। মডেল মসজিদ নির্মাণের জন্য উপজেলা কমপ্লেক্সের পাশে যথেষ্ট পরিমাণে জায়গা থাকার সত্ত্বেও উপজেলার সাধারণ মুসল্লিদের দীর্ঘ দিনের দাবিকে উপেক্ষা করে একটি কুচক্রী মহল ব্যবসায়ীক ফায়দা লোটার জন্য উপজেলা সদর থেকে দুই কিলোমিটার দূরবর্তী এলাকায় মডেল মসজিদ নির্মাণের পায়তারা করছে। এসময় উপস্থিত মুসল্লিগন অবিলম্বে উপজেলা সদরের পাশে মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ না নিলে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেন।

এদিকে মানববন্ধন চলাকালীন সময়ে মৌলভীবাজার-১ জুড়ী -বড়লেখা আসনের সংসদ সদস্য ও সাবেক পরিবেশমন্ত্রী মোঃ শাহাব উদ্দিন সরকারি অনুষ্ঠানে যাওয়ার সময় মানববন্ধনে উপস্থিত সাধারণ মুসল্লিগন উপজেলা কমপ্লেক্সের পাশে মডেল মসজিদ নির্মাণের দাবি করলে তিনি সবাইকে আশ্বস্ত করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে দেখা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com