1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

বাউফলে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৭২ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

বাউফল পৌর শহরের ফুটপাতগুলো দখল মুক্ত করা হয়েছে। বছরের পর বছর ধরে এসব ফুটপাত বেদখল হয়ে যাওয়ায় পথচারীরা দুর্ভোগের শিকার হয়ে আসছিলেন। আজ বুধবার সেগুলো দখল মুক্ত হলো। পাশাপাশি শহরের রিকসা স্ট্যান্ড ও পশু হাসপাতালের সামনে দুইটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার প্রতীক কুমার কুন্ড জানান, “পৌর শহরের পাবলিক মাঠ, রিকসা স্ট্যান্ড, পুরাতন হাসপাতাল, ইলিশ চত্বর, বাজার রোড ও কাগুজী পুল এলাকায় ফুটপাত দখল করে গড়ে উঠা দোকানপাট সরিয়ে নেয়া হয়েছে। দোকানপাট সরিয়ে নেয়ার জন্য মালিকদের কয়েকদিন আগে নোটিশ করা হয়। এ নোটিশে বুধবার পর্যন্ত সময়সীমা বেধে দেয়া হয়। এরপর তারা নিজেরাই দোকানগুলো সরিয়ে নেয়। অপর দিকে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করায় রিকসা স্ট্যান্ড এলাকায় শ্রমিকলীগের অফিস ও পশু হাসপাতালের সামনের সড়কে একটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com