1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক ঐক্য জোরদারের উদ্যোগ-গাজীপুর সংবাদ  জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ  সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার-গাজীপুর সংবাদ  ছাতক পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন-গাজীপুর সংবাদ  ছাতকের ছনবাড়ী বাজারে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার-গাজীপুর সংবাদ  বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিল, ‎কোটায় পাওয়া মেয়ের চাকরি বহালের অভিযোগ-গাজীপুর সংবাদ 

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৯২ টাইম ভিউ

পেকুয়া প্রতিনিধি:

গত ১১ মার্চ ২০২৪ ইং তারিখে ঢাকা থেকে প্রকাশিত ডেইলী অবজারভার এর অনলাইন ভার্সন, কক্সবাজার থেকে প্রকাশিত সকালের কক্সবাজার, দৈনিক সমুদ্র কণ্ঠ ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে ‘সমিতির কল্যাণের নামে সভাপতির চাঁদাবাজি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি আমার চোখে পড়ে। যেখানে আমাকে জড়িয়ে কাল্পনিক গল্প সাজিয়ে আমার মানহানির চেষ্টা করা হয়েছে।

সংবাদে বলা হয়, পেকুয়া কাঠ ব্যবসায়ী সমিতির কল্যাণের নামে গাছের গাড়ি থেকে আমি জনবল নিয়োগ দিয়ে চাঁদা তুলি। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি দৃঢ়ভাবে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, প্রতিবেদক সংবাদটি নির্দিষ্ট একটি গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে মিথ্যা ও ভুল তথ্য সন্নিবেশনের মাধ্যমে সংবাদ প্রকাশ করে আমার মানহানি করার চেষ্টা করেছেন। এটি উদ্দেশ্যপ্রণোদিত ও একটি পেইড সংবাদ।

প্রতিটি সংবাদে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য নেওয়া হয়ে থাকে। কিন্তু এ সংবাদ প্রকাশের জন্য আমার কাছ থেকে কোন প্রতিবেদক কোন প্রকার বক্তব্য নেননি। অথচ সংবাদে আমার নামে মনগড়া বক্তব্য ছাপানো হয়েছে। এখান থেকেই প্রমাণ হয় যে প্রতিবেদক উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্দিষ্ট একটি কুচক্রী মহলের ইন্ধনে আমার বিরুদ্ধে একটি পেইড সংবাদ প্রকাশ করেছেন। আমি এহেন মিথ্যা ও বানোয়াট সংবাদের নিন্দা জানাচ্ছি। সেইসাথে আইনশৃঙ্খলা বাহিনী ও আমার সকল শুভাকাঙ্খীকে এ সংবাদ দ্বারা বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইলো।

প্রতিবাদকারী
মো. ফরিদুল আলম
সভাপতি, পেকুয়া বাজার কাঠ ব্যবসায়ী সমিতি।
পেকুয়া কক্সবাজার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com