1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক ঐক্য জোরদারের উদ্যোগ-গাজীপুর সংবাদ  জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ  সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার-গাজীপুর সংবাদ  ছাতক পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন-গাজীপুর সংবাদ  ছাতকের ছনবাড়ী বাজারে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার-গাজীপুর সংবাদ  বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিল, ‎কোটায় পাওয়া মেয়ের চাকরি বহালের অভিযোগ-গাজীপুর সংবাদ 

বাবা-মার সাথে ইফতার করা হলোনা আব্দুস সামাদের-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ২৩৭ টাইম ভিউ

হুমায়ুন কবির (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

সোমবার ১৮ মার্চ সাত রমজান বিকাল আনুমানিক ৫ টা থেকে ৬ টা হবে। বাজার থেকে রোযার ইফতার সামগ্রী কিনে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলো রোজাদার আব্দুস সামাদ (১২)। চলতি পথের মাঝে অপরদিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাক্টর এসে তাকে সজোরে ধাক্কা দিলে রাস্তার উপর পড়ে যায় সামাদ। এসময় ঘাতক ট্রাক্টরের চাকায় চাপা পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

বাবা মায়ের সাথে আর ইফতার করা হয়ে
উঠেনি আব্দুস সামাদের। হয়তো ইফতারের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলো তার মা-বাবা। কিন্তু বাড়ি ফেরার বদলে শেষ পর্যন্ত রোজাদার ছেলের মৃত্যুর খবর শুনতে হবে ভাবতেই পারেনি তার বাবা-মা। ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের চৌরঙ্গী শ্রীপুর–হলদিবাড়ি সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আব্দুস সামাদ উপজেলার হলদিবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে।
সে হলদিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলো।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক্টরটি আটক করা হয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে আব্দুস সামাদের এ আকষ্মিক মৃত্যুর খবর পেয়ে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com