1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক ঐক্য জোরদারের উদ্যোগ-গাজীপুর সংবাদ  জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ  সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার-গাজীপুর সংবাদ  ছাতক পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন-গাজীপুর সংবাদ  ছাতকের ছনবাড়ী বাজারে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার-গাজীপুর সংবাদ  বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিল, ‎কোটায় পাওয়া মেয়ের চাকরি বহালের অভিযোগ-গাজীপুর সংবাদ 

গজারিযা পুলিশ-ডাকাত গোলাগুলি, এক ডাকাত গ্রেফতার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ২৭২ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে

গজারিয়া উপজেলা মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে ডাকাতদের গোলাগুলি হয়েছে।

এ সময় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গজারিয়ার শীর্ষ সন্ত্রাসী ও নৌ ডাকাত নয়ন বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড পিয়াস ওরফে ডাকাত পিয়াসকে গ্রেপ্তার করেছে ।

এসময় সন্ত্রাসীরা পুলিশকে উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ এবং ইট পাটকেল নিক্ষেপ করলে ৩ পুলিশ সদস্য আহত হবার খবর পাওয়া গেছে। ঘটনা স্থল থেকে একটি বন্দুকসহ কিছু অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

আটককৃত পিয়াস সরকার (৩৩) গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামের মাহমুদ আলীর ছেলে।

তার বিরুদ্ধে গজারিয়া থানা-সহ বিভিন্ন থানায় অস্ত্র,মাদক,নদীতে ডাকাতি, মারামারি-সহ বিভিন্ন অভিযোগে ২৩টি মামলা রয়েছে বলে জানা গেছে।

গজারিয়া থানা সূত্রে জানা গেছে, বুধবার (২০ মার্চ) দুপুর তিনটার দিকে বিশেষ অভিযানে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীর পাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে থেকে একটি এক নলা বন্ধুক,২টি কার্তুজ, ৩টি তাজা ককটেল ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

এ ঘটনার সত্যতা স্বীকার করে করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাজিব খান বলেন, মুন্সীগঞ্জ সদর-গজারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান নেতৃত্বে নয়ন বাহিনীর বিরুদ্ধে আজকে আমরা একটি বিশেষ অভিযান পরিচালনা করি। এসময় নৌ ডাকাত নয়ন বাহিনীর প্রধান নয়নকে পাওয়া না গেলেও সেকেন্ড-ইন-কমান্ড পিয়াসকে পাওয়া যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পিয়াস ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ, ককটেল এবং ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। অভিযানে পিয়াসকে গ্রেফতার করা হলেও তার সহযোগীরা পালিয়ে যায়। সন্ত্রাসীদের হামলায় আহত হয় তিন পুলিশ সদস্য। অভিযানে পুলিশ ১০রাউন্ড গুলি বর্ষণ করেছে। ঘটনাস্থল থেকে একটি এক নলা বন্দুক, ২টি কার্টুজ, ৩ ককটেল-সহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মুন্সীগঞ্জ সদর-গজারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন, গোপন সূত্রে আমরা খবর পাই পিয়াসের নেতৃত্বে নয়ন বাহিনীর লোকজন নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবরের ভিত্তিতে আমরা একটি বিশেষ অভিযান চালাই। আড়াই ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে নয়ন বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড পিয়াসকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি আমরা। সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com