1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক ঐক্য জোরদারের উদ্যোগ-গাজীপুর সংবাদ  জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ  সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার-গাজীপুর সংবাদ  ছাতক পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন-গাজীপুর সংবাদ  ছাতকের ছনবাড়ী বাজারে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার-গাজীপুর সংবাদ  বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিল, ‎কোটায় পাওয়া মেয়ের চাকরি বহালের অভিযোগ-গাজীপুর সংবাদ 

গজারিয়া আসন্ন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী মেহেরুন নেসা উত্তরা।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ২৫৭ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেভিওয়েট প্রার্থী বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেরুন নেসা উত্তরা। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ইউনিয়নে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি।

খবর নিয়ে জানা যায়, ছাত্রলীগের মাধ্যমে তার রাজনীতিতে হাতে খড়ি হয় তারপর স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটি এবং যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য হন তিনি। ছাত্র জীবনে তিনি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রলীগের ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন। এলএলবি অনার্স কমপ্লিট করার পর বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সর্বশেষ বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আসীন হন তিনি। পেশাগত জীবনে তিনি একজন নারী উদ্যোক্তা পাশাপাশি স্বনামধন্য আইনজীবী এডভোকেট সালমা হাই টুনির জুনিয়র এসোসিয়েট হিসেবে কাজ করছেন।

মেহেরুন নেসা উত্তরা বলেন, জনগণের অনুরোধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার সিদ্ধান্ত নিয়েছি আমি,জনগণ পরিবর্তন চায়। তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছি। জনগণের কাছ থেকে অভাবনীয় সাড়া পাচ্ছি। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমি।

বিভিন্ন সূত্রের খবর উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা এবং ডা.মাজহারুল হক তপন তাদের কর্মী সমর্থকদের মেহেরুন নেসা উত্তরার পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতা কর্মীরাও তার পক্ষে অবস্থান নিতে পারেন বিভিন্ন মাধ্যমের খবরে এমনটাই জানা যাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com