1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
খুব শীঘ্রই বাজারে আসছে সাংবাদিক খান মেহেদীর সম্পাদনায় দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪-গাজীপুর সংবাদ জামালপুরে অবৈধ দুটি ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত-গাজীপুর সংবাদ  ছাতকে মহান মে দিবস পালিত, শ্রমিকদের বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকের জাতুয়া বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি হয়েছে-গাজীপুর সংবাদ  পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের অবহেলায় হাওরের বাঁধ ভেঙে তলিয়ে গেল ২১ গ্রামের কৃষকের স্বপ্ন-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে পুন: নদী খনন নিয়ে গ্রামবাসী ও ঠিকাদারের মধ্যে ব্যাপক উত্তেজনা- আহত-৩-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা-গাজীপুর সংবাদ  QueenWin Interactive Gaming UK: Your Prime Place for Elite Casino Entertainment Établissement Spino : Votre idéale Adresse de Gaming en Ligne Premium Spino Casino UK: Your Ultimate Portal to Top-Tier Internet Gambling Superiority

প্রতিদিন ২০০ টাকা চাঁদা নেয় শ্রমিকলীগ নেতা রমজান আলী বান্ডারী “দাবী মাওনা চৌরাস্তা পল্লি বিদ্যুৎ মোড় অটো চালকদের,,

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৩৪০ টাইম ভিউ

মোঃ কামাল পারভেজ,গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুর শ্রীপুরের মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড়ে রমজান আলী ভান্ডারি নামের এক শ্রমিক লীগ নেতাকে প্রতিদিন ২০০ টাকা চাঁদা দিতে হয় স্থানীয় সিএনজি ও অটোরিকশা চালকদের দাবী। আজ বুধবারের চাঁদার টাকা রাতে দিতে চাওয়ার জেরে এক অটোচালককে মারধরের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার মাওনা পল্লী বিদ্যুৎ মোড় সিএনজি ও অটো স্টেশন এলাকায়। ২০০ টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ওই শ্রমিক লীগ নেতা।

এ দিকে অটোচালককে পেটানোর ঘটনায় আজ দুপুরে মাওনা পল্লী বিদ্যুৎ মোড় সিএনজি ও অটো স্টেশনের শতাধিক চালক অটোরিকশা চালানো বন্ধ রেখেছেন। তাঁরা শ্রমিক লীগ নেতার বিচার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে অবস্থান নেন।

রমজানের বাড়ি শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামে। তিনি উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির সদস্য।

মারধরের শিকার অটোচালক মো. শফিকুল ইসলাম বলেন, শ্রমিক লীগ নেতা রমজানকে প্রতিদিন ২০০ টাকা চাঁদা দিতে হয়। আজ দুপুরে ২০০ টাকা দাবি করার পর রাতে নিতে বলি। এরপর রমজান ও তাঁর এক সহযোগী আমাকে এলোপাতাড়ি পেটাতে থাকেন। এ সময় পাশের অন্য অটোচালকেরা আমাকে রক্ষা করেন।

শতাধিক সিএনজি ও ব্যটারী চালিত অটোরিকশা মাওনা চৌরাস্তা পল্লী বিদ্যুৎ মোড় থেকে ত্রিমোহিনী পর্যন্ত যাত্রী পরিবহনে চলাচল করার কথা জানান স্থানীয় অটোচালক আশ্রাফ মিয়া । তিনি বলেন, ‘প্রতিদিন আমাদের ২০০ টাকা করে চাঁদা দিতে হয়। মহাসড়ক ব্যবহার করে গ্যাস নেওয়ার কারণে প্রতি মাসের ১০ তারিখে হাইওয়ে পুলিশের নাম বলে আমাদের কাছ থেকে ৩০০ টাকা নেন রমজান আলী বান্ডারী। আর টাকা না দিলে সিএনজি-গ্যাস নিতে গেলে পুলিশে ধরিয়ে দেবে বলে ভয় দেখান তিনি ও তার সহযোগিরা।

স্থানীয় অটোচালক আব্দুল কুদ্দুস বলেন, বৃদ্ধ বয়সে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে টাকা উপার্জন করি। আর এই টাকা তাঁরা বসে বসে ভাগ নেয়। একদিন না দিলেই বকাঝকা-চড়থাপ্পড় খেতে হয়। তাঁরা স্হানিয়এমপি গ্রোপের শ্রমিক নেতা এ জন্য ভয়ে প্রতিবাদ করি না। কেউ প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয়।

অভিযোগের বিষয়ে শ্রমিক লীগ নেতা রমজান আলী ভান্ডারি বলেন, আমি প্রতি অটোরিকশা থেকে ২০ টাকা করে নেই। ২০০ টাকা নেওয়ার বিষয়টি সঠিক নয়। আর হাইওয়ে পুলিশের নাম বলে কোনো টাকা নেই না। আজ সামান্য বিষয় নিয়ে হাতাহাতি হয়েছে। এর জেরে সব চালক আমার বিরুদ্ধে মিথ্যা বলছে।

উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আরজু সরকার বলেন, রমজান আলী ভান্ডারি আমাদের কমিটির সদস্য। তাঁকে পল্লী বিদ্যুৎ স্টেশন থেকে ১০ থেকে ২০ টাকা করে নেওয়ার কথা। কিন্তু ২০০ টাকা করে চাঁদা নেওয়ার বিষয়টি আমার জানা নেই। খোঁজ-খবর নিয়ে দেখব। এ ধরনের অভিযোগ পেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুরের ইউএনও মো. তরিকুল ইসলাম বলেন, সিএনজি চালকদের অভিযোগগুলো শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com