1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

সিলেটে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৩৩৫ টাইম ভিউ

শাহরিয়ার শাকিল,স্টাফ রিপোর্টার

সিলেট নগরে ট্রাকের নিচে চাপা পড়ে অজ্ঞাতপরিচয় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। রোববার (২৫ জুন) আনুমানিক বিকেল ৪টার দিকে নগরের নাইওরপুল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) সুদীপ দাস।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এক মোটরসাইকেল আরোহী নগরের নাইওরপুল পয়েন্ট সংলগ্ন ইম্পেরিয়াল হাসপাতালের সামনে পৌঁছামাত্র দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে তাৎক্ষণিকভাবে নাইওরপুল পয়েন্টে কর্মরত ট্রাফিক পুলিশ ও কোতোয়ালি থানার সোবহানিঘাট ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

সুদীপ দাস জানান, দ্রুতগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। তবে এখন পর্যন্ত তার পরিচয় মেলেনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com