1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১১ মে ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

নাটোরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল মানসিক প্রতিবন্ধীর-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ২২১ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৫০) এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মাধনগর রেলস্টেশনের দক্ষিণে রেলসেতু সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত মাস্টার আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্টেশনের কর্তব্যরত মাস্টার জানান, কয়েকদিন ধরে ওই মানসিক প্রতিবন্ধী ব্যক্তি এলাকায় ঘুরা ফেরা করছিল। গত রাত আড়াইটার দিকে মাধনগর রেলস্টেশনের দক্ষিণে রেলসেতু সংলগ্ন স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে তার ক্ষত-বিক্ষত মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন খবর দেয়। এরপর সান্তাহার জিআরপি থানা পুলিশকে জানানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com