1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  তিন শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন আর্থিক অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ 

কুলাউড়ায় জঙ্গি সন্দেহে চিকিৎসক সহ ১৭ জন আটক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৪৪৬ টাইম ভিউ

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার

মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়ন ও তার আশপাশে এলাকা থেকে জঙ্গি সন্দেহে ১৭ জনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে সোহেল তানজিম নামে সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক রয়েছেন। তিনি কর্মধা ইউনিয়নের সেই জঙ্গি আস্তানা থেকে পালিয়ে গিয়েছিলেন বলে জানায় পুলিশ।

সোমবার (১৪ আগস্ট) উপজেলার কর্মধা ইউনিয়ন ও তার আশপাশে এলাকা থেকে তাদের আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা।

কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ আটকের বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, সোমবার সকাল দশটার দিকে কর্মধা ইউনিয়নের আছকরাবাদ খেলার মাঠ থেকে আটক জঙ্গিরা ৫টি সিএনজিচলিত অটোরিকশায় করে যাওয়ার সময় চালকরা তাদেরকে নিয়ে সরাসরি ইউনিয়ন পরিষদের নিয়ে আসে। এ সময় কুলাউড়া থানা পুলিশ ও স্থানীয়রা তাদের আটক করে। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান ঘটনাস্থলে যান।

সিএনজি চালক রবিউল্লাহ বলেন, আটকক্রতরা তাদের একজনকে কাঁধে বহন করে নিয়ে আমার গাড়ির সামনে আসেন। তারা বনভোজনে এসেছে এবং মৌলভীবাজার যাবেন বলে আমাকে জানায়। এরপর আমার গাড়িতে তিনজন উঠেন। পরে তাদেরকে ইউনিয়ন পরিষদে নিয়ে আসি। এ সময় স্থানীয়রা তাদের আটকে রেখে কুলাউড়া থানা পুলিশ খবর দেয়।

কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক বলেন, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে আটক করে ইউনিয়ন পরিষদের রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে তাদের পরিচয় শনাক্ত করা হবে।

এর আগে ১২ আগস্ট কর্মধা ইউনিয়নের বাইশালী টিলায় থাকা জঙ্গি আস্তানা থেকে নারী-পুরুষসহ ১০ জঙ্গিকে আটক করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট, সোয়াট ও পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com