1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম:
নরসিংদীর পাঁচদোনা মোড়ে ফুটপাত দখল করে দোকান দিয়ে, লাখ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ!-গাজীপুর সংবাদ  গলাচিপায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ছাতকের চরমহল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান সামছ উদ্দিন আহমেদ-গাজীপুর সংবাদ  শ্রীলঙ্কার সাংবাদিকদের পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকারের প্রতি আহ্বান-গাজীপুর সংবাদ  ভারতীয় সাংবাদিক নেতা মীর মোহাম্মদ আলী ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের স্থায়ী সদস্য নির্বাচিত-গাজীপুর সংবাদ  ছাতক-সিলেট রেললাইন নির্মাণ প্রকল্প ২০২৭ সালের জুন পর্যন্ত মেয়াদ বৃদ্ধি-গাজীপুর সংবাদ  গলাচিপা পৌরসভায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী নাজমুল হুদা রিপন, গাড়িবহরে প্রচারণা-গাজীপুর সংবাদ  বড়লেখায় নিসচা’র উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে মিছিল দিতে গিয়ে জনতার হাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই সদস্য অবরুদ্ধ অতঃপর পুলিশে-গাজীপুর সংবাদ  রামরাম দিঘিকে সবুজে সাজানোর উদ্যোগ,প্রথম ধাপে রোপণ করা হলো ২০০ কৃষ্ণচূড়া-গাজীপুর সংবাদ 

গাজীপুরের মাওনায় জাতীয় শোক দিবস আলোচনা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২৭০ টাইম ভিউ

মোঃ কামাল পারভেজ,গাজীপুর জেলা প্রতিনিধিঃ

গাজীপুর শ্রীপুরের মাওনা চৌরাস্তায় যথাযথ মার্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।

মঙ্গলবার (১৫ই আগস্ট) সকাল (১০) দশ ঘটিকায় উপজেলা মাওনা চৌরাস্তায় ফ্লাইওভার নিচে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচীর শুভ সূচনা করা হয়।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমেই শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো.আব্দুল জলিল সহ শতশত আওয়ামীলিগের নেত্রী বর্গ ফুলের তোড়া দিয়ে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।


বেলা ১১ টায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর এক আলোচনা সভা এবং গণভোজ অনুষ্ঠিত হয়।

অনুস্ঠানে সভাপতিত্বকরেন সাবেক তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল ছাত্তার আবুল, মো জুনায়েদ ছিদ্দিকীর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে বক্তব্য দেন সাবেক শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল জলিল বিএ।

তিনি তার বক্তব্যে বলেন,আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর স্বপ্ন, আদর্শ ও নির্দেশনা আজও আমাদের সঠিক পথ দেখায়। আর তাঁর দেখানো পথ ধরেই তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে চলেছে।স্বপ্ন দেখাচ্ছে স্মার্ট বাংলাদেশের।বাঙালি জাতি আগামী দিন যাতে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে তারই ধারাবাহিকতা কাজ করে যাচ্ছে বঙ্গকন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা।তাই আসুন সুখকে শক্তিতে পরিণত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো আমরা বাংলাদেশ আওয়ামী লীগ কে আপনাদের ভোটে নির্বাচিত করে উন্নয়ন এর ধারা অব্যাহত রাখি।


আরও বক্তব্য দেন গাজীপুর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মো. আব্দুল ছালাম মোল্লা,সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন,পৌর কাউন্সিল আজগর আলী বি. কম.,তেলিহাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোবারক হোসেন মুরাদ,সাবেক তেলিহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল ওয়াহাব,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার ভিবিন্ন পৌর,ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, কৃষক লীগ, যুব লীগ,ছাএ লীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগ সহ স্থানীয় নেতাকর্মীরা ।

অনুষ্ঠান শেষে আলহাজ্ব মাওলানা শহিদুল ইসলাম এর পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com