1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম:
পরিবেশ রক্ষায় মাঠে ঠাকুরগাঁও জেলা পুলিশ, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন-গাজীপুর সংবাদ  কোচিং থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষার্থী শিবা রাণী: শোকে স্তব্ধ পরিবার, কাঁদছে পুরো এলাকা-গাজীপুর সংবাদ  সীমান্তে পুশইন ও হত্যা বন্ধে দৃঢ় পদক্ষেপের দাবি, রাণীশংকৈলে জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী,সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয়-গাজীপুর সংবাদ  Odpowiedzialne podejście do hazardu Jak stawiać bez ryzyka “নিজেও দুইবার চীন সফর করেছি, ঠাকুরগাঁওয়ের উন্নয়নে চীনের সহযোগিতা চাই” —মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  তরুণ হৃদয়ে নজরুলের দ্রোহ ও মানবতার দীপশিখা জ্বালাতে হবে—উপাচার্য ড. ইশরাফিল শাহীন-গাজীপুর সংবাদ  বর্ষীয়ান সাংবাদিক নেতা বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত’র ৭২তম জন্মবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামী রাজন মিয়া পুলিশের হাতে গ্রেফতার-গাজীপুর সংবাদ  Test 11/06/2026

এক শিক্ষক ২ শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও মাদ্রাসার শিক্ষক তিনি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ২৭৮ টাইম ভিউ

মোঃ নিজাম উদ্দিন সিলেট থেকে

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গিয়াস উদ্দিন নামের এক শিক্ষক একই সঙ্গে এমপিওভুক্ত স্কুল ও মাদ্রাসায় চাকরি করছেন। দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সঙ্গে গোপন সমঝোতা করে দীর্ঘদিন থেকে তিনি চাকরি করে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার পুর্ব জাফলং ইউনিয়নের নলজুরী সপ্তগ্রাম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, এ স্কুলের চাকরিকালীন গোয়াইনঘাট এর পশ্চিম জাফলং আদর্শ দাখিল মাদরাসার গণিতের শিক্ষক হিসেবে নিয়োগপত্র গ্রহণ ও যোগদান করেন তিনি। সেই থেকে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানেই একই সঙ্গে চাকরি ও আর্থিক সুবিধা ভোগ করে আসছেন তিনি। দুটি প্রতিষ্ঠানের হাজিরা খাতায় নিয়মিত স্বাক্ষরও করছেন তিনি।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (ক-৩) মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত ২০১০ সালের ২৮ নভেম্বরের বিজ্ঞপ্তির ৯ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো শিক্ষক বা কর্মচারী একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানে (এমপিওভুক্ত বা এমপিওবিহীন যেকোনো ধরনের প্রতিষ্ঠান) চাকরিরত থাকলে তাঁর বিরুদ্ধে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে। কোনো শিক্ষক বা কর্মচারী একই সঙ্গে দুই প্রতিষ্ঠানে কর্মরত থাকলে উভয় প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন। কিন্তু এসব কোন কিছুরই তোয়াক্কা না করে গোপনে এমন কান্ড করে যাচ্ছেন শিক্ষক গিয়াস উদ্দিন।

গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ বলেন, একই সাথে দুটি এমপিওভুক্ত প্রতিষ্ঠানে চাকুরী করে আর্থিক সুবিধা ভোগ করা এটা জঘন্যতম অন্যায়, এমন ঘটনায় দুঃখ প্রকাশ করে শিক্ষক গিয়াস উদ্দিন এর শাস্তিও দাবী করেন তিনি।

এবিষয়ে জানতে নলজুরী সপ্তগ্রাম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে গিয়েও শিক্ষক গিয়াস উদ্দিনকে পাওয়া যায়নি। স্কুলের অন্যান্য শিক্ষককরা জানায় তিনি বিদ্যালয়ের কাজে বাহিরে গেছেন, মোবাইল ফোনে যোগাযোগ করা হলে প্রথমে তিনি বিদ্যালয়ে আসবেন বলে জানান, দীর্ঘক্ষণ অপেক্ষার পর তিনি আর আসেন নি, পরে মোবাইল ফোনে বার বার যোগাযোগ করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি। তাই উনার কোন বক্তব্য পাওয়া যায় নি।

নলজুরী সপ্তগ্রাম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি রাসেল আহমদ বলেন, গিয়াস উদ্দিন আমার বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চাকরি করছে। এবং ২০১৭সাল থেকে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছে। আমি জানি সে অন্য একটি প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক (গনিত) হিসাবে নিয়োগ আছে। মাদ্রাসা কর্তৃপক্ক যদি তাকে আমাদের এখান থেকে নিয়ে যায় তাহলে আমাদের কোন সমস্যা নাই। আমরা অন্য শিক্ষক নিয়োগ দিব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com