1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  তিন শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন আর্থিক অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ 

মোল্লাহাটে ৪’টি গরু সহ আটক-২ চোর-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৪৯৭ টাইম ভিউ

সবুজ শিকদার,জেলা প্রতিনিধি বাগেরহাটঃ

বাগেরহাট মোল্লাহাটে স্থানীয়দের সচেতনতায় ৪টি চোরাই গরু সহ দুই ব্যক্তিকে আটক ও ১টি পিকআপ জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার নোনাডাঙ্গা এলাকায় মহা-সড়ক থেকে স্থানীয়রা আটক করে মোল্লাহাট থানা পুলিশের কাছে সোপর্দ করে। এসময় আরেকটি ট্রাক সহ কয়েক ব্যক্তি (চোর) পালিয়ে যায় এবং আটক দুই ব্যক্তি গণপিটুনিতে আহত হন। আহতরা পুলিশি হেফাজতে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

আটক ও আহত দুই ব্যক্তি হলেন, ১,পিকআপ চালক শফিকুল মোড়ল (২৩), তিনি ফকিরহাট উপজেলার টাউন নোয়াপাড়া এলাকার মোঃ সালাম মোড়লের ছেলে। ২,কৃষক (দিনমজুর) আফসার শেখ (৪০), তিনি বাগেরহাট সদর উপজেলার পরকুশাইল এলাকার মৃত তৈয়ব আলী শেখের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন আটককৃত ড্রাইভার শফিকুল মোড়ল জানান, তাকে তার পিকআপের মালিক ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার মোঃ রবিউল ইসলাম (৩৬) ওই গরু পরিবহনের জন্য পাঠায়। মালিকের নিজের শশুর (গরুর ব্যাপারী) জাহাঙ্গীর শেখের গরু পরিবহনের জন্য নির্ধারিত স্থানে পৌছলে অন্য একটি ট্রাক থেকে তার পিকআপে ৪টি গরু তোলা হচ্ছিল। এমন সময় স্থানীয়রা সন্দেহবশত জিজ্ঞেস করায় তার মালিকের শশুর গরুর ব্যাপারী জাহাঙ্গীর শেখ সহ আরো কয়েকজন ওই ট্রাক সহ পালিয়ে যায়। তখন ট্রাকটি ধরার জন্য মটরসাইকেলে পিছু ছোটা হয়। একপর্যায়ে তাদের মেরে দেয়ার চেষ্টা করে ট্রাকটি খুলনার দিকে পালাতে সক্ষম হয়। এরপরও স্থানীয়রা তাদেরকে চোর সন্দেহে মারধর করেছে। এঘটনায় পিকআপের মালিক রবিউল ও তার শশুর বাগেরহাট সদর উপজেলার পাগলা (শাহা আউলিয়ার বাগ) এলাকার জাহাঙ্গীরসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান চালক শফিকুল মোড়ল।

বিষয়টি নিশ্চিত করে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, এঘটনায় যথাযথ আইনানুগ ব্যাবস্থা‌ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, এ সংবাদ লেখা পর্যন্ত ওই গরুর প্রকৃত মালিক পাওয়া যায় নাই তবে, অনেকেই মুঠোফোনের মাধ্যমে তাদের গরু হতে পারে বলে দাবি করেছেন এবং সনাক্তের জন্য থানায় আসবেন বলে জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com