1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  তিন শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন আর্থিক অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ 

শ্রীপুরে অটোরিক্স চাপায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নিহত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৯ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত অটোরিক্স চাপায় সুমাইয়া আক্তার (৮) নামের এক প্রাইমারির শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বরমী ইউনিয়নের গাড়ারন গ্রামের একটি পোশাক কারখানার সামনে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা অটোরিক্সচালককে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। শ্রীপুর থানার উপপরিদর্শক অমল চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সুমাইয়া আক্তার (৮) বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের মোঃ আকরাম হোসেনের মেয়ে। সে গাড়ারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

অটোরিক্সচালকের নাম আনোয়ার হোসেন (৪৫),তিনি একই ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত বকুল মিয়ার ছেলে।

স্থানীয় দোকাদার শহিদুল ইসলাম বলেন, মেয়েটা রাস্তার পাশ দিয়ে হেঁটে দোকানে যাচ্ছিল। হঠাৎ করে কয়েকটি কুকুর তাকে ধাওয়া করে। এতে ভয় পেয়ে দ্রুত রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিক্স তাকে চাপা দিলে মেয়েটির মাথার উপরি ভাগ থেঁতলে যায়। চাপা পড়ার সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়েছে। এরপর স্থানীয়রা অটোরিক্সচালককে গণধোলাই ও দিয়েছে।

গাড়ারন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাজেদা পারভীন বলেন, সুমাইয়া আজ স্কুলে আসেনি। বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী জাকিয়া সুলতার সামনে এ দুর্ঘটনা ঘটে। এরপর জাকিয়া সুলতানা দৌড়ে স্কুলে এসে বিস্তারিত জানানোর পরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুমাইয়ার নিথর মরদেহ দেখতে পাই।

শ্রীপুর থানার উপপরিদর্শক অমল চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করি। জনতার হাতে আটক অটোরিক্সচালককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com