1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  তিন শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন আর্থিক অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ 

নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যালয়ের নলকূপের পানি পান করে দুই শিক্ষার্থী অসুস্থ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯২ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নের জিগরী উচ্চ বিদ্যালয়ের নলকূপের পানি পান করে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার সকালের দিকে এ ঘটনা ঘটে। অসুস্থ ওই শিক্ষার্থী উপজেলার ক্ষিদ্র মালঞ্চি এলাকার আরিফুল ইসলামের মেয়ে ইসরাত এবং রুবেল আলীর মেয়ে রহিমা। তারা দুজনেই ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। অসুস্থ শিক্ষার্থী ইসরাত জাহান মেঘলা জানান, পিপাসা লাগলে আমরা দুই বান্ধবী মিলে বিদ্যালয়ের টিউবওয়েল চেপে পানি পান করি। পানি পান করার কিছু সময় পর তাদের হাত বুক জ¦ালা এবং পেট ব্যাথা করতে লাগলে তাদের সন্দেহ হয়। তারপর পুনরায় ওই টিউবওয়েল চেপে পানি বের করে লক্ষ করে পানির ভিন্ন রং এবং পানির সাথে কিছু একটা বের হচ্ছে। তারপর তারা প্রধান শিক্ষককে অবগত করলে শিক্ষক তাদের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন।

অসুস্থ শিক্ষার্থী রহিমার মা জানান, কে বা কারা বিদ্যালয়ের টিউবওয়েলের ভেতরে বিষ মিশিয়ে রেখেছে সেই পানি পান করে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে।ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন বলেন, কিছু শিক্ষার্থী আমাদের এসে বিষয়টি জানালে আমিসহ কয়েকজন শিক্ষক সরেজমিনে গিয়ে দেখি কে বা কাহারা ওই টিউবওয়েলের ভেতরে বিষ দিয়েছে। ফলে ওই টিউবওয়েল থেকে সাদা রংয়ের কিছু বের হচ্ছে এবং পানিতে দূর্গন্ধও রয়েছে। তিনি আরো বলেন, পরে আমি থানা পুলিশ সহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে আবগত করি এবং অসুস্থ হওয়া দুই শিক্ষার্থীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাই।ওই সময় বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকৎসার দায়িত্বে থাকা ডাঃ নিশাত তাছনিন বলেন, ওই দুই জন শিক্ষার্থীকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করে হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাগাতিপাড়া মডেল থানার ওসি শফিউল আযম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com