1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
Casino-Features im Fokus: Was macht ein gutes Online-Casino aus? বিএমডি’র অ্যাপে বাংলায় আবহাওয়ার পূর্বাভাস, উন্মোচিত হলো ‘ডিজাস্টার চ্যাম্পিয়নস” বিএমডি’র বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন প্রান্তিক মানুষের নিরাপত্তা ও সেবা নিশ্চিতে বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস:বিএমডি-গাজীপুর সংবাদ  Speel mobiel bij het beste online casino Nederland: ontdek de top 10 casino’s met বিশ্ব বসতি দিবসের সেমিনারে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামানের-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় শিক্ষক দিবস পালন করা হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতক পৌর সভা এলাকায় স্ত্রী ও শিশুসন্তান নিখোঁজ, থানায় অভিযোগ দায়ের করেছেন স্বামী-গাজীপুর সংবাদ  লায়ন্স ক্লাবের সদস্য হলেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল-গাজীপুর সংবাদ  Pin Up UZ mobil ilovasi: o’yinlar va bonuslar bilan to’la tajriba Pin Up Casino Azərbaycan-da promo təklifləri: nəyi bilmək lazımdır? Verantwortungsvolles Spielen Tipps für ein sicheres Casino-Erlebnis

জামালপুরের ডিসি বললেন, আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৮ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদকঃ

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করে ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদ। জামালপুরের মাদারগঞ্জে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান তিনি। একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্য মির্জা আজমকে আগামী নির্বাচনের পর মন্ত্রী হিসেবে দেখার আশাও প্রকাশ করেন তিনি।

জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে গত সোমবার বিকেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। সভায় জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামানও উপস্থিত ছিলেন। এ ছাড়া সভায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ইমরান আহমেদের দেওয়া বক্তব্যের ৩ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ মঙ্গলবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের মেসেঞ্জারে ছড়িয়ে পড়েছে। সরকারি কর্মকর্তা হয়ে এ ধরনের বক্তব্যের সমালোচনা করেছেন অনেকেই।
জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ আলোচনা সভায় বক্তব্য দেওয়ার শুরুতেই স্থানীয় সংসদ সদস্যের উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। বক্তব্যের একপর্যায়ে বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, অনেক কষ্টে অর্জিত এই স্বাধীনতা, এই স্বাধীনতার সুফল আমাদের যোগাযোগ ও উন্নয়ন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। এই সরকার যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এই সরকারকে পুনরায় নির্বাচিত করে আবার ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার। উন্নয়ন হতে থাকবে। এই দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।’

জেলা প্রশাসক আরও বলেন, ‘আমি আশা করি, সামনের নির্বাচনের পর আমাদের সম্মানিত প্রধান অতিথি (মির্জা আজম) অবশ্যই একজন মন্ত্রী হিসেবে এই জেলায় আরও ব্যাপক উন্নয়ন করবেন। এটা আমি আশা করি এবং বিশ্বাস করি, এটা হবে, ইনশা আল্লাহ।’

এ বিষয়ে বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মো. ইমরান আহমেদ ধরেননি। এ কারণে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

মো. ইমরান আহমেদ গত ২৩ জুলাই জামালপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের তথ্য ব্যবস্থাপনা-১ অধিশাখার উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের এপিএস, পাট মন্ত্রণালয়ের উপসচিব ও সচিবের পিএসের (অতিরিক্ত দায়িত্ব) দায়িত্ব পালন করেছেন। ইমরান আহমেদের বাড়ি খুলনার দাকোপ উপজেলায়।

এর আগে গত ১৫ আগস্ট এক আলোচনা সভায় আওয়ামী লীগকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী করতে আহ্বান জানিয়েছিলেন জামালপুরের দেওয়ানগঞ্জ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর। তাঁর দেওয়া বক্তব্যের ২ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ২৪ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে ২৫ আগস্ট ওসিকে জামালপুর পুলিশ লাইনসে বদলি করা হয়।

ক্যাপশন: গত সোমবার বিকেলে জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জামালপুরের জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com