1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম:
Cómo comenzar a jugar en 1win Casino: guía para nuevos usuarios en 2026 สล็อตเว็บตรง: สำรวจเกม PG Soft ยอดนิยมที่คุณต้องลอง Aussie players rejoice: Star Casino’s best pokies and promotions revealed Aussie players rejoice: Star Casino’s best pokies and promotions revealed Casino-Features im Fokus: Was macht ein gutes Online-Casino aus? বিএমডি’র অ্যাপে বাংলায় আবহাওয়ার পূর্বাভাস, উন্মোচিত হলো ‘ডিজাস্টার চ্যাম্পিয়নস” বিএমডি’র বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন প্রান্তিক মানুষের নিরাপত্তা ও সেবা নিশ্চিতে বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস:বিএমডি-গাজীপুর সংবাদ  Speel mobiel bij het beste online casino Nederland: ontdek de top 10 casino’s met বিশ্ব বসতি দিবসের সেমিনারে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামানের-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় শিক্ষক দিবস পালন করা হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতক পৌর সভা এলাকায় স্ত্রী ও শিশুসন্তান নিখোঁজ, থানায় অভিযোগ দায়ের করেছেন স্বামী-গাজীপুর সংবাদ 

বিএমডি’র অ্যাপে বাংলায় আবহাওয়ার পূর্বাভাস, উন্মোচিত হলো ‘ডিজাস্টার চ্যাম্পিয়নস” বিএমডি’র বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন প্রান্তিক মানুষের নিরাপত্তা ও সেবা নিশ্চিতে বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস:বিএমডি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৮ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

দেশের প্রান্তিক মানুষের নিরাপত্তা ও সহজে সেবা নিশ্চিত করতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) অফিশিয়াল মোবাইল অ্যাপে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষা যুক্ত করা হয়েছে। সম্প্রতি অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একই অনুষ্ঠানে শিশু-কিশোরদের জন্য ‘COPE Disaster Champions’ (ডিজাস্টার চ্যাম্পিয়নস’)
সিরিজের বন্যা ও ঘূর্ণিঝড়বিষয়ক দুটি বইয়ের বাংলা সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়।

আয়োজনের চমক ও আকর্ষণ ছিল বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন।

৫ অক্টোবর (সোমবার) রাজধানীর গুলশান-২-এর লা ভিটা হল, লেকশোর গ্র্যান্ডে ‘Multi-Stakeholder Meet on Weather, Climate Information and Disaster Preparedness in Bangladesh’ শীর্ষক অনুষ্ঠানে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আগামী ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস (IDDRR) ২০২৬ সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি। সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দীন। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানসহ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, রাইমস (RIMES), বিবিসি মিডিয়া অ্যাকশন, সেভ দ্য চিলড্রেন, ইপসা ও বিভিন্ন অংশীজন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নরওয়েজিয়ান এজেন্সি ফর ডেভেলপমেন্ট কোঅপারেশনের (NORAD) সহায়তায় BRIDGES প্রকল্পের আওতায় রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম (RIMES) ও বিবিসি মিডিয়া অ্যাকশনের যৌথ উদ্যোগে অ্যাপটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে দেশের মানুষ বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সরাসরি মোবাইল ফোনে বিএমডির আবহাওয়া পূর্বাভাস ও সতর্কবার্তা পাবেন।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন বিএমডির পরিচালক মো. মমিনুল ইসলাম। তিনি বলেন, সরকারি আবহাওয়া পূর্বাভাস ও সতর্কবার্তা সাধারণ মানুষের কাছে সহজে ও দ্রুত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অ্যাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে স্কুলভিত্তিক মেট ক্লাবের অভিজ্ঞতা তুলে ধরেন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)-এর প্রকল্প ব্যবস্থাপক সানজিদা আক্তার। তিনি বলেন, মেট ক্লাবের মাধ্যমে শিশু-কিশোররা আবহাওয়া ও দুর্যোগ সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি পরিবার ও সমাজের কাছেও প্রয়োজনীয় সতর্কবার্তা পৌঁছে দিতে পারছে।

বিবিসি মিডিয়া অ্যাকশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মো. আল মামুন নির্ভরযোগ্য, স্পষ্ট ও সহজবোধ্য পূর্বাভাসের গুরুত্ব তুলে ধরেন। সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার (অ্যাওয়ার্ডস ম্যানেজমেন্ট অ্যান্ড ডোনার কমপ্লায়েন্স) মো. আজমল হোসাইন দুর্যোগের আগে আগাম পদক্ষেপ (Anticipatory Action) গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

রাইমসের কান্ট্রি প্রোগ্রাম লিড রায়হানুল হক খান বলেন, “বিএমডি অ্যাপ, COPE Disaster বই এবং মেট ক্লাবের মতো উদ্যোগগুলো একটি বৃহত্তর কার্যক্রমের অংশ। এখন বিচ্ছিন্ন উদ্যোগ থেকে বেরিয়ে একটি সমন্বিত ও সংযুক্ত প্ল্যাটফর্ম তৈরিতে মনোযোগ দিতে হবে।”

অনুষ্ঠানে রাইমসের সিনিয়র সিস্টেম ডেভেলপার মবিনুর রহমান সায়েম অ্যাপটির বিভিন্ন সুবিধা ও ব্যবহারিক দিক তুলে ধরেন। পরে প্রধান অতিথি, সভাপতি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক, বিএমডির পরিচালকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিএমডি জানিয়েছে, অ্যাপটির প্রতিটি পূর্বাভাস ও সতর্কবার্তা সরাসরি আবহাওয়া অধিদপ্তর থেকে সরবরাহ করা হবে। ব্যবহারকারীরা উপজেলা পর্যায় পর্যন্ত নিজেদের অবস্থানের জন্য আগামী ৭২ ঘণ্টার বিস্তারিত আবহাওয়া পূর্বাভাস এবং ১০ দিনের আগাম আবহাওয়া তথ্য পাবেন। পাশাপাশি রিয়েল-টাইম বাতাসের গতি, বায়ুচাপ, বৃষ্টির সম্ভাবনা, ইউভি ইনডেক্স, আর্দ্রতা ও দৃশ্যমানতার তথ্যও পাওয়া যাবে।

বজ্রপাত, ভারী বৃষ্টি ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সতর্কবার্তাও অ্যাপটিতে এক জায়গায় পাওয়া যাবে। বিশেষভাবে রয়েছে ‘Emergency Sound Bypass’ সুবিধা। এর ফলে মোবাইল ফোন সাইলেন্ট বা ভাইব্রেশন মোডে থাকলেও জরুরি সতর্কবার্তার অ্যালার্ম বেজে উঠবে। অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে; শিগগিরই এর iOS সংস্করণও চালু হবে।

এদিকে অনুষ্ঠানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পর্বে ‘COPE Disaster Champions’ সিরিজের বন্যা ও ঘূর্ণিঝড়বিষয়ক দুটি বইয়ের বাংলা সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়। শিশু-কিশোরদের সহজ ভাষা ও গল্পের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি, প্রস্তুতি এবং নিরাপদ থাকার করণীয় সম্পর্কে সচেতন করার লক্ষ্যেই বই দুটি বাংলায় অনুবাদ ও স্থানীয় প্রেক্ষাপটে উপযোগী করা হয়েছে।

জার্মান ফেডারেল ফরেন অফিসের ( জিএফএফও) অর্থায়নে শিশু-কেন্দ্রিক আগাম পদক্ষেপ প্রকল্পের আওতায় বই দুটি বাংলা ভাষায় রূপান্তর করা হয়। এ উদ্যোগে সেভ দ্য চিলড্রেন, রাইমস, ইপসা, এসকেএস ফাউন্ডেশন ও জাগো নারী যৌথভাবে কাজ করেছে। কারিগরি সহায়তা দিয়েছে রাইমস, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

অনুষ্ঠানে সায়মন রহমান, সিনিয়র ম্যানেজার, হিউম্যানিটারিয়ান, ডিআরআর অ্যান্ড ক্লাইমেট, শিশু-কিশোরদের জন্য বইগুলো বাংলায় রূপান্তরের উদ্যোগ ও এর গুরুত্ব তুলে ধরেন। বই দুটির মোড়ক উন্মোচন উপলক্ষে COPE Disaster Champions-এর লেখক মারথা কেসউইক হংকং থেকে ভিডিও/লিখিত শুভেচ্ছা বার্তা পাঠিয়ে উদ্যোগটির সাফল্য কামনা করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান বলেন, “সতর্কবার্তা অবশ্যই জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পৌঁছাতে হবে এবং শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিসহ সবার কাছে তা বোধগম্য হতে হবে।”

সভাপতির বক্তব্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দীন বলেন, বিএমডির মোবাইল অ্যাপ প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে আবহাওয়া তথ্য ও দুর্যোগের সতর্কবার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাপনী বক্তব্যে প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু সবাইকে বিএমডির মোবাইল অ্যাপ ডাউনলোড ও ব্যবহারের আহ্বান জানান। তিনি বলেন, বজ্রপাতসহ সম্ভাব্য দুর্যোগের বিষয়ে আগাম সতর্কতামূলক তথ্য পেলে মানুষ সময়মতো প্রস্তুতি ও প্রয়োজনীয় আগাম পদক্ষেপ নিতে পারবে। এর মাধ্যমে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com