1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  তিন শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন আর্থিক অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁওয়ে ফুটপাত দখল মুক্ত অভিযানে ৫ দোকানদারকে জরিমানা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৩ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও।।

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা পৌরশহরের ফুটপাত দখল মুক্ত করতে

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেন। এ অভিযানে পৌর শহরের সিনেমা হল এলাকা থেকে পশ্চিম চৌরাস্তা সোনালী ব্যাংক পর্যন্ত প্রধান সড়কের দুই ধারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিক্রির জন্য অবৈধ ভাবে গ্যাস সিলিন্ডার রাখার দায়ে ৫ দোকানদারকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার নজির। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত এবং পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার নজির জানান, পৌর শহরের প্রধান সড়কের দুই ধারের ফুটপাত অবৈধভাবে দখল করে দোকানের মালামাল রেখে ব্যবসা করছেন কিছু অসাধু ব্যবসায়ী। এতে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল সাধারণ পথচারীদের। দোকানের ভেতরে পর্যান্ত জায়গা থাকার পরেও ওই সব অসাধু ব্যবসায়ীরা ফুটপাত দখল করে নেয়। ফুটপাতে অবৈধ ভাবে রাখা মালামাল ও স্থাপনা সরিয়ে নিতে পৌরসভার পক্ষ থেকে দখলদারদের উদ্দেশ্যে কয়েকবার নোটিশ ও মাইকিং করা হয়েছে। এতেও দখলদাররা ফুটপাত ছেড়ে না দেয়ায় ফুটপাত দখল মুক্ত করার জন্য উপজেলা প্রশাসনের সহযোগিতা চায় পৌর কর্তৃপক্ষ। প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও গত সোমবার দিনভর শহরে মাইকিং করা হয়। এতেও কাজ না হওয়ায় অভিযান পরিচালনা করে প্রশাসন। অভিযানের সময় অবৈধভাবে ফুটপাতে রাখা বিভিন্ন দোকানের মালামাল সরিয়ে দেয়া হয় এবং স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়। এ সময় বিক্রির জন্য অবৈধ ভাবে গ্যাস সিলিন্ডার রাখার দায়ে ৫ দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com