1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
স্বাধীন সাংবাদিকতায় হুমকি-হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও মিছিল-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জে সড়কের ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ বন বিভাগের ‘সিন্ডিকেট’ ভেঙে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি-গাজীপুর সংবাদ  গজারিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত ১, আহত ২-গাজীপুর সংবাদ  ১২ বছরের বিশ্বস্ততার আড়ালে প্রায় শত ভরি স্বর্ণ আত্মসাৎ! সিএমপির অভিযানে ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেপ্তার ৬-গাজীপুর সংবাদ  “প্রকাশিত সংবাদের প্রতিবাদ”-গাজীপুর সংবাদ  নিখোঁজ শিক্ষার্থী অন্ত উদ্ধার: বাংলাদেশ পুলিশ ও কাপাসিয়া থানা পুলিশের অনন্য সাফল্য-গাজীপুর সংবাদ  ছাতকে ২০০ বৃক্ষ রোপণ ও বিতরণ করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন-গাজীপুর সংবাদ  Spielen ohne KYC: Online Casino ohne Verifizierung 2026 als sichere Alternative Top-Funktionen bei Spielautomaten online 2026: Live-Casino und hohe RTP-Optionen Why mobile gaming at Online Pokies NZ 2026 stands out: A closer look at

আগ্নেয়াস্ত্র বিপুল গোলাবারুদ অস্ত্র কারিগর আনোয়ার আটক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬২ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি

কক্সবাজার রামু থানাধীন ঈদগড়ে অস্ত্র তৈরীর কারখানার সন্ধান লাভ; আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধারসহ র‌্যাব-১৫ কর্তৃক কারিগর আনোয়ার আটক

আজ ১৫ সেপ্টেম্বর,রাত ২টায় রামু থানাধীন ঈদগড় ইউনিয়ন এলাকায় পলায়নকালে ধাওয়া করে অস্ত্র তৈরীর কারিগর আনোয়ার’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের তেলখোলাস্থ পানিস্য এলাকার কালুর বাড়ীর পিছনে দুর্গম পাহাড়ে অভিযান পরিচালনা করে।


র‌্যাব সন্ত্রাসীদের আস্তানায় অভিযান পরিচালনার সময় উক্ত স্থানে অস্থায়ী তাঁবু টাঙ্গানো একটি স্থানে অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পায়। র‌্যাবের অভিযানের বিষয়টি টের পেয়ে চক্রের সদস্যরা দৌড়ে পালিয়ে যেতে থাকে। এ সময় আসামিকে আটক করে।

ধৃত আসামীর বর্ণিত এলাকার অস্থায়ী তাঁবু টাঙ্গানো স্থানের ভিতর হতে সর্বমোট ০১টি দেশীয় তৈরী বন্দুক,১টি দেশীয় তৈরী একনলা শিসা বন্দুক,১০ রাউন্ড এমজি’র গুলি,৫০ রাউন্ড এসএমজি’র গুলি,৮ রাউন্ড গুলির খালি কার্তুজ, ১৫টি শিসা, ০১টি ছেনি, ০১টি হাতুড়ি, ০১টি বাইশ, ০২টি রেত, ০১টি প্লাস, ০৫টি সুপার গ্লু গাম, ৫০ গ্রাম বারুদ এবং ১৫০টি বিয়ারিং বল উদ্ধার করা হয়।

আসামির পরিচয় আনোয়ার হোসেনের পিতা-মুছা আলী, -খুরুলিয়া গ্রামের ঈদগড় ইউনিয়ানের রামু থানার কক্সবাজারের বাসিন্দা।

জিজ্ঞাসাবাদে ধৃত আনোয়ার, তার চক্রের অন্যান্য তিনজন সহযোগীর নাম প্রকাশ করেন। জিজ্ঞাসাবাদে ধৃত আনোয়ার আরো জানান যে,তিনি ও পলাতক আসামীরা দীর্ঘদিন যাবত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ তৈরী এবং তা বিভিন্ন অপরাধী চক্রের নিকট সরবরাহের সাথে জড়িত রয়েছেন।

তারা তেলখোলাস্থ পানিস্য এলাকার কালুর বাড়ীর পিছনে পাহাড়ের পাদদেশে অস্থায়ী তাঁবু টাঙ্গানো স্থানে এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ তৈরী করে থাকেন। ধৃত আসামি আনোয়ার আরো জানান যে,তারা তাদের তৈরীকৃত অস্ত্র ও গোলাবারুদ কক্সবাজার শহর ও রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকায় অবৈধভাবে বিভিন্ন দুষ্কৃতিকারীদের নিকট বিক্রয় ও সরবারাহ করে আসছিলেন। ধৃত অস্ত্র তৈরীর কারিগর আনোয়ার এর দেয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য আসামীদের সনাক্ত ও গ্রেফতারের জন্য র‌্যাবের অভিযান অব্যাহত আছে।

গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তথ্য নিশ্চিত করেছেন,মোঃ আবু সালাম চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com