1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  তিন শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন আর্থিক অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ 

সাপের কামড়ে প্রাণ হারালো গৃহবধূ জেসমিন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৫ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

খাবার রান্না করার জন্য খড়ি ঘর থেকে রান্নার জ্বালানি ভুট্টার ডাটা আনতে গিয়ে বিষাক্ত সাপের দংশনে প্রাণ হারিয়েছে জেসমিন

আক্তার(২০)নামে এক গৃহবধূ।
গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রাউতনগর মধ্যপাড়া গ্রামে এ মর্মান্তিক অকাল মৃত্যুতে শোকের মাতম নেমে আসে ওই গৃহবধূর পরিবারে। পারিবারিক সূত্রমতে, ঘটনার দিন জেসমিন রান্না করার জন্য লাকড়ি ঘর থেকে ভুট্টার ডাটা আনতে গেলে সেখানে তার হাতে সাপে কামড় দেয়। তাৎক্ষণিক তাকে স্থানীয় ওঝার মাধ্যমে ঝাঁড়-ফুক করা হয়। এরপর অবস্থা আরো অবনতি হলে তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অ্যান্টভিনেম ভ্যাকসিন না থাকায় কর্তব্যরত ডাক্তার জেসমিনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেকর্ড করেন। দিনাজপুর যাওয়ার পথিমধ্যে গৃহবধূ জেসমিন মৃত্যুর কোলে ঢলে পড়ে। হোসেনগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান মতি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা.আব্দুস সামাধ চৌধুরী মুঠোফোনে জানান, আমাদের এখানে
অ্যান্টভিনেম ভ্যাকসিন না থাকায় অনেক রোগীকে আমাদের বিভিন্ন জেলা
পর্যায়ের হাসপাতালে রেফার্ড করতে হয়। তবে আমরা অ্যান্টভিনেম ভ্যাকসিন
রাখার বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছি। প্রসঙ্গত:ইতোপূর্বে এ
উপজেলায় অ্যান্টভিনেম ভ্যাকসিনের
অভাবে বিষাক্ত সর্পদংশনে অনেক রোগী মারা গেছেন বলে তথ্য পাওয়া গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com