1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  তিন শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন আর্থিক অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ 

সুফিবাদ মানবিক গুনাবলি বিকশিত ও প্রসারিত করে ……লায়ন গনি মিয়া বাবুল-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৯ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদকঃ

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, সুফিবাদ মানবিক গুনাবলি বিকশিত ও প্রসারিত করে। সুফিবাদ ধর্মের নিয়ম-কানুন মেনে স্রষ্টা ও সৃষ্টিকে প্রেমের বন্ধনে আবদ্ধ করে। জীবনে পূর্ণতা লাভের জন্যে সফিবাদের গুরুত্ব অনস্বীকার্য। আধুনিক ও উন্নত জীবনবোধের ক্ষেত্রে এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে সুফিজমের বলিষ্ঠ ভূমিকা রয়েছে।
সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশের নীতি-নির্ধারনী সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে ১৬ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় ঢাকার পল্টনস্থ সিগ্যাল চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে আয়োজিত ‘শপথ পাঠ, আলোচনা, দোয়া মাহফিল’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে ধর্মীয় বিধি-বিধান মেনে চলা উচিত।
সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা তৌহিদুল ইসলাম চিশতী নিজামী এর সভাপতিত্বে ও মহাসচিব আল্লামা ড. আনিছুর রহমান জাফরী এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা খন্দকার গোলাম মওলা নকশেবন্দি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই উপমহাদেশে ইসলাম প্রচার ও প্রসারে সুফিগণের ভূমিকা সবচেয়ে বেশি। সুফিগণ পার্থিব লোভ-লালসার উর্দ্বে উঠে সর্বদা স্রস্টার সন্তুষ্টির জন্যে কাজ করে আসছেন। সুফিগণ ধর্মের ও সমাজের পরিশুদ্ধ মানুষ। তিনি ক্ষোভের সাথে বলেন এক শ্রেণীর মাদ্রাসার তথাকথিত মৌলভীদের কারণে ইসলাম ধর্মের ভাবমুর্তি প্রায় ক্ষেত্রে ক্ষুন্ন হচ্ছে। তারা ধর্ম ব্যবসায় জড়িত। ধর্মকে কখনো দুনিয়াবী স্বার্থে ব্যবহার করা যাবে না। তিনি সকলকে নবী ও তার রসুলের প্রেমে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ জয়নাল আবেদীন মাঝি শাজলী, সহকারি মহাসচিব শাহ সুফি খাজা রাশেদুল ইসলাম রাসেল প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com