1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম:
জামালপুরে মেয়র পদপ্রার্থী ফিরোজ মিয়ার উঠান বৈঠক অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর।-গাজীপুর সংবাদ  ছাতকে জালালিয়া কামিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি-গাজীপুর সংবাদ  ইসলামপুরে হযরত শাহজালাল (রঃ) ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন-গাজীপুর সংবাদ  গজারিয়ায় যাত্রা শুরু করল ‘ন্যাচার লাউঞ্জ’-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়া অনুষ্ঠিত হয়েছে সকল স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা সম্মাননা স্মারক প্রদান-গাজীপুর সংবাদ  ​স্বপ্ন ছোঁয়ার আগেই নিভে গেল সোনিয়ার জীবনপ্রদীপ: রাণীশংকৈলে মাদ্রাসার পুকুরে ডুবে ছাত্রীর মর্মান্তিক মৃত্যু-গাজীপুর সংবাদ  জুড়ীতে ৩ কেজি গাঁজাসহ আটক ১-গাজীপুর সংবাদ  Zahraniční Casina Pro České Hráče: jak si nárokovat exkluzivní bonusy a výhody পূর্বাভাসভিত্তিক পদক্ষেপ: ঝুঁকিপূর্ণ ১০০ পরিবারকে অর্থ সহায়তা-গাজীপুর সংবাদ 

পটুয়াখালীতে এসইআইপি প্রকল্পের দক্ষতা উন্নয়ন ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯০ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীতে দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগ কর্তৃক স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SEIP) এর আওতায় জেলা পর্যায় দক্ষতা উন্নয়ন ওরিয়েন্টেশন ও জেন্ডার সেন্সিটাইজেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল বলম এর সভাপতিত্বে ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগের SEIP প্রকল্পের সহকারী নির্বাহী প্রকল্প পরিচালক (উপসচিব) মোঃ রুহুল আমিন।
সভায় এসইআইপি প্রকল্পের সোস্যাল মার্কেটিং কার্যক্রমের উদ্দেশ্য, প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানসমুহের মধ্যে সহযোগিতামুলক সম্পর্ক জোরদারের প্রয়োজনীয়তা, প্রশিক্ষণ সুবিধাসমুহ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে প্রশিক্ষণ সুবিধা পৌঁছে দিতে করণীয়, প্রশিক্ষণার্থদের সুবিধাদি ইত্যাদি বিষয়সহ সোস্যাল মার্কেটিং কার্যক্রমের সার্বিক দিক নিয়ে মুল বিষয়বস্তু উপস্থাপন করেন ভিসকম এর বিসিসি এক্সপার্ট এ কে এম মনজুরুল হক।
কর্মশালায় প্রধান অতিথি বলেন,এসইআইপি প্রকল্পের সহকারী নির্বাহী প্রকল্প পরিচালক (উপ-সচিব) মো: রুহুল আমিন বলেন-নারী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও কর্মহীন যুবকসহ অনগ্রসর জনগোষ্ঠীকে দক্ষ কর্মীতে রুপান্তরিত করতে পারলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অব্যাহত অগ্রগতির ধারা আরো ত্বরান্বিত করা সম্ভব হবে। এজন্য সরকারের উদ্যোগে সারাদেশে কয়েক শত সরকারী ও বেসরকারী প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সেক্টরের জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরি করতে দক্ষতা উন্নয়ন কার্যক্রম চলমান আছে। দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সুবিধাসমুহ দেশের সকল শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে দিতে কাঙ্খিত জনগোষ্ঠীকে দক্ষতা প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা সম্ভব হবে। ফলে সরকারের ভিশন ২০৪১ বাস্তবায়ন সহজতর হবে। তাই দক্ষতা প্রশিক্ষণের বার্তা উদ্দীষ্ট জনগোষ্ঠীর মাঝে ছড়িয়ে দিতে তিনি সংশ্লিষ্ট অংশীজনদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, টিটিসি’র অধ্যক্ষ মোঃ মাঈনুদ্দিন, এসডিএ এর নির্বাহী পরিচালক কেএম এনায়েত হোসেন প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com