1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  তিন শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন আর্থিক অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ 

একই প্রতিষ্ঠানে দীর্ঘ ৩৫ বছরের কর্মজীবন শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৭ টাইম ভিউ

জাকির হোসেন রাজশাহী প্রতিনিধি:

দীর্ঘ ৩৫ বছরের কর্ম জীবনের শেষের পর মোঃ আবু মোস্তফাকে বিদায় সংবর্ধনা দিলেন বিদ্যালয় কর্তৃপক্ষ।রাজশাহীর পবা উপজেলার ২ নং হুজুরীপাড়া ইউনিয়নের আফি নেপাল পাড়া উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক মোঃ আবু মোস্তফা কে বিদায় সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বুধবার সকালে স্কুলে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় সহকারী শিক্ষক সাইদুর রহমান এর সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আনোয়ার ইসলাম, ওয়ারিস ইসলাম,মিলি বেগম,মাইনুল ইসলাম, দুলাল আলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।এ সময় কর্তৃপক্ষ ও শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের দের পক্ষ থেকে তাঁর হাতে সম্মাননা, ফুলের তোরা ও উপহার তুলে দেওয়া হয়।জানা যায়, ১৯৮৮সালে মোঃ আবু মোস্তফা পবা উপজেলার হুজুরীপাড়া ইউনিয়নের আফি নেপাল পাড়া উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে প্রথম চাকরিতে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি একই প্রতিষ্ঠানে দীর্ঘ ৩৫ বছর চাকরি জীবন শেষ করে অনন্য নজির স্থাপন করেন। এই উচ্চ বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আজ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদস্থ কর্মরত আছেন। একই প্রতিষ্ঠানে দীর্ঘ ৩৫ বছর কর্মজীবন শেষ করে উক্ত প্রতিষ্ঠানে শেষ কর্মদিবসে বিদায় অনুষ্ঠানে সকলের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সেকেন্দার আলী বলেন, ‘তিনি আমার চোখে একজন ভালো মানুষ ছিলেন। তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছেন। খুবই গর্বিত তাঁর মতো শিক্ষকে এই উচ্চ বিদ্যালয়ে পেয়ে । যার সুনাম পুরো এলাকায় রয়েছে। তাঁর দীর্ঘ হায়াত ও শুভ কামনা রইল।বিদায়ী সহকারী শিক্ষক মোঃ আবু মোস্তফা বলেন,শিক্ষা নিয়ে গর্ব দেশ মাদকমুক্ত বাংলাদেশ। এই প্রতিবাদ্যকে সামনে রেখে ‘কেবল পুথিঁগত বিদ্যা নয়, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উৎকর্ষতা বিকাশের মাধ্যমে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান টেকসই হয়ে থাকে।ছাত্র-ছাত্রীদের গভীর ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে,তাদের দেওয়া উপহারগুলো আমার কাছে অনেক মূল্যবান। বিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে বিদায় সংবর্ধনা দেওয়ায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com