1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
ছাতক উপজেলার রাজবীর দে”র জাতীয় পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন-গাজীপুর সংবাদ  ১৯৯৭ ব্যাচের স্মৃতিময় মিলনমেলায় মুখরিত হয়েছে মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়-গাজাপুর সংবাদ  ছাতকের সিঙ্গেরকাছ হাফিজিয়া মাদ্রাসায় নবনির্মিত ভবনে ক্লাস উদ্বোধন ও ছবক প্রদান-গাজীপুর সংবাদ  Bestes Online Casino in Österreich 200 Bonus গফরগাঁওয়ে পরিবারকে ঘিরে প্রতারণা, অর্থ লেনদেন ও প্রভাব বিস্তারের অভিযোগ-গাজীপুর সংবাদ  তাহিরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  গলাচিপায়ার প্রধানমন্ত্রীর বরাবরের স্মরক লিপি প্রদান সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ  Fish and Spins Casino: Your Own Complete Guide to High-End Ocean-Themed Gambling Betninja Casino: Your own Entry Point to Top-tier Internet Gaming Enjoyment Arg777 Casino: Experiencia de Apuestas Superior en la Web

শ্রীমঙ্গলে চাবোর্ডের অভিযানে সমরের চা সাম্রাজ্য নকল ও ভারতীয় চা ব্রান্ড কলকাতা টি সহ গোডাউন সিলগালা।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২১ টাইম ভিউ

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ মেয়াদ উর্ত্তীণ ও বিভিন্ন নকল নামীদামী ব্রান্ডের মোড়ক ব্যবহার করে চা পাতার প্যাকেটজাতের গোডাউনে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ চা বোর্ড।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চা বোর্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রুহুল আমিনের নেতৃত্বে শহরের সোনার বাংলা রোডে সমর মিয়ার চা পাতার গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় দুই শতাধিক চা পাতার বস্তাসহ গোডাউনটি সীল গালা করা হয়।

চা বোর্ড সূত্রে জানা যায়, শহরের সোনা বাংলা রোডের একটি গোডাউনে দীর্ঘদিন থেকে ফিনলে টি কোম্পানি, ভারতীয় চা ব্রান্ড কলকাতা টি-সহ বিভিন্ন নামীদামী ব্রান্ডের মোড়ক নকল করে চা পাতা বাজারজাত করে আসছেন। এসময় গোডাউনের ভেতরে নকল মোড়ক, মেশিনসহ সব ধরনের উপকরণ পাওয়া যায়। গোডাউনের ভেতর প্রায় দুই শতাধিক চা পাতার বস্তা জব্দ করা হয়েছে। এসব চা পাতা দেশের চা পাতা নয় বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এসব চা পাতার বস্তার মধ্যে অধিকাংশ নিম্নমানের ও মেয়াদ উত্তীর্ণ।

গোডাউনের ভেতরে এত অপকর্ম হয় তা এতোদিন কেউ বুঝতে পারেনি। শুক্রবার পুরো বিষয়টি পরিক্ষা নিরীক্ষা করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্টরা জানান। গোডাউনে চা পাতার মূল মালিক সমর মিয়াকে পাওয়া যায়নি, অভিমানের বিষয়ে জানতে জানতে পেরে সটকে পড়ে।

এসময় চা বোর্ডের পরিচালক ড.রফিকুল ইসলাম, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) পরিচালক ইসমাইল হোসেন, শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার ও ওসি (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত থেকে অভিযানে সহায়তা করে।

এ ব্যাপারে চা বোর্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রুহুল আমিন জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে সমর মিয়ার গোডাউনে অভিযান পরিচালনা করি। এসময় ফিনলে টি কোম্পানিসহ দেশের নামীদামী ব্রান্ডের নকল মোড়ক, মেশিন ও আরও বিভিন্ন উপকরণ জব্দ করি। চা পাতা দেখে মনে হচ্ছে এগুলো দেশীয় চা পাতা নয়। বৃষ্টির কারণে আজ পুরো প্রক্রিয়া শেষ করা যায়নি, গোডাউন সীল গালা করা হয়েছে। আগামীকাল শুক্রবার যাচাই-বাছাই করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলে জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com