1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  তিন শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন আর্থিক অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ 

শ্রীপুরে তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টাকারী ফারুকের ফাঁসির দাবিতে মানববন্ধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৪৩ টাইম ভিউ

গাজীপুর জেলা প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে তিন বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টাকারী, অভিযোগে গ্রেফতারকৃত ফারুকের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

জানা গেছে,গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের উওর গাজীপুর গ্রামের শ্রীমঙ্গল পুকুর পাড়ে গত সোমবার (১৮ শে সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে হুমাইরা ইসলাম জান্নাত(৩)নামের এক শিশু বাচ্চাকে প্রতিবেশী ফারুক(৫০)নামের এক বৃদ্ধ ধর্ষণের চেষ্টা করে।

শিশু বাচ্চা হুমাইরা আহত অবস্থায় বাড়ীতে এসে তার বাবাকে বলে ফারুক (ওরফে মহিষ দাদা)আমাকে মেরেছে,হুমাইরার বাবা জনি মিয়া মেয়েকে প্রশ্ন করে কোথায় মেরেছে,তখন ছোট্ট হুমাইরা লজ্জা স্থানে হাত দিয়ে বলে এখানে মেরেছে, হুমাইরা আর্তচিৎকারে বলে,বাবা আমার খুব ব্যথা করছে।তখন জনির তার স্ত্রীকে ডেকে বলে দেখতো মেয়ে কি বলছে, হুমাইরার মা মেয়ের অবস্থা আশংকা জনক দেখে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করে।

পরে হুমাইরা মা বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে,অভিযোগ পেয়ে শ্রীপুর মডেল থানার পুলিশ গত মঙ্গলবার (১৯ শে সেপ্টেম্বর) দুপুরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরন করেন।

তিন বছরের শিশু বাচ্চা হুমাইরা ইসলাম জান্নাতের সাথে ঘটে যাওয়া এই নেক্কার জনক ও অমানবিক নির্যাতন কারী কুলাঙ্গার ফারুকের ফাঁসির দাবিতে ভোক্তভোগী পরিবার ও এলাকা বাসী বুধবার(২৬ শে সেপ্টেম্বর)সকাল ১১ঘটিকায় উপজেলার জৈনা বাজার( ঢাকা-ময়মনসিংহ) মহা সড়কে মানববন্ধন পালন করে।

এসময় ভুক্তভোগী পরিবার সহ, স্কুল ও কলেজের শিক্ষার্থী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন, উক্ত মানববন্ধনে হুমাইরার দাদী বলেন,আমার নাতিকে কুলাঙ্গার ফারুক নির্যাতন করেছে, আমি বাংলাদেশ সরকার প্রধান মন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, প্রধান মন্ত্রী আপনিও একজন মা, সেই মা জাতিকে কলঙ্কিত করেছে এই কুলাঙ্গার ফারুক। আমি তার সঠিক বিচার ফাঁসির দাবি জানাচ্ছি।

এসময় শিশু হুমায়ইরার ফুপু বলেন,তিন বছরের ছোট্ট শিশুকে ফারুক যে ভাবে নির্যাতন করেছে,আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, এই ধর্ষকের এমন শাস্তি দেওয়া হউক যাতে এটা দেখে আর কোন শিশু ও নারীকে কেউ কোন দিন ধর্ষন করার সাহস না পায়।

উক্ত মানববন্ধনে আরোও ফাঁসির দাবি জানান মানবাধিকার কর্মী খোদেজা বেগম,হুমাইরার চাচা দেলোয়ার হোসেন, সহ উপস্থিত সকলে ধর্ষন চেষ্টাকারী ফারুকে ফাঁসি দাবি করেন,এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com