1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
হিজাব ইস্যুতে উত্তপ্ত সংসদ, প্রতিবাদ ছড়ালো রাজপথে আঘাত ধর্মীয় অনুভূতিতে-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে কাউন্সিলর প্রার্থী আবুল কাশেমের নির্বাচনী সমাবেশ নির্বাচিত হলে  মডেল ওয়ার্ডে রূপান্তর করার প্রতিশ্রুতি’-গাজীপুর সংবাদ  ছাতকে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, পা-ভেঙে হাসপাতালে কাতরাচ্ছে-গাজীপুর সংবাদ  সংবর্ধনা সভায়–কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাতকে সাউথ ওয়েষ্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ উন্নয়নে ৩ কোটি টাকা ব্যয়ে একাডেমিক ভবন নির্মাণের ঘোষণা দেন-গাজীপুর সংবাদ দুবাইয়ে আটক বেনজীর, পুলিশের আইনের শাসন প্রতিষ্ঠায় ইতিহাসে : স্বরাষ্ট্রমন্ত্রী-গাজীপুর সংবাদ  সিলেটের ভালো-ভালো কলেজের মতো শিক্ষা সহ সকল ক্ষেত্রে আমরাও ছাতক কলেজকে এগিয়ে নিতে চাই —-কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি-গাজীপুর সংবাদ Hoe Achterkant Eenheid Liaison InPlay Gokcasino Klant Kiezen Voor Casino Tonybet NL Spin & Win Firing And Environmental Curb $20 minimum deposit casinos • AU Unlock Offer Aké Stimul Sú Použiteľné Pre Pravidelného Hudobník dolly-kasino.net • celé Slovensko Collect Bonus Stödja Tv-Kanal Och Svar Meter https://casinounlimit-se.com SE Spin & Win

বালুর ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ২৫৭ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের লালপুরে বালু বোঝাইকৃত ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল যাত্রী মো. হাফিজ (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। অপর দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

সোমবার (২ অক্টোবর ২০২৩) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. হাফিজ উপজেলার চকবাদকয়া গ্রামের জব্বারের ছেলে। আহতরা হলেন, নবীনগর গ্রামের ইদ্রিস আলীর ছেলে জয় (২০), তিলকপুর গ্রামের রিন্টু আলীর ছেলে আকাশ (২৩) ও আরাফাত (১৯)। অপর দুর্ঘটনায় আহত চকনাজিরপুর গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর মোড় নামক স্থানে ঈশ্বরদী হতে গোপালপুরগামী বালু বোঝাইকৃত ট্রাকের সাথে লালপুর হতে ঈশ্বরদীগামী মোটরসাইকেলের (টিভিএস ১২৫ সিসি, রেজি. নম্বর-কুষ্টিয়া হ-১৪-৩৩৫১) মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল যাত্রী মো. হাফিজ ও জয় এবং অপর আরেকটি মোটরসাইকেল (ডিসকভারি ১২৫ সিসি রেজি নম্বর-নাটোর হ-১৩-৮৭০০) আরোহী আকাশ ও আরাফাত রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক জখম হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হাফিজকে মৃত ঘোষণা করেন। আহত জয়কে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন এবং আরাফাত ও আকাশকে হাসপাতালে ভর্তি করে রাখেন।

অপর দিকে ভোর ৬টার দিকে উপজেলার চকনাজিরপুর ব্রিজের ওপর অপর দুর্ঘটনায় মোটরসাইকেল চালক চকনাজিরপুর গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (৩০) আহত হয়ে দুটি দাঁত ভেঙ্গে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাকিয়া তাসরিন বলেন, মাথায় আঘাত জনিত অতিরিক্ত রক্ত ক্ষরনে একজন মারা গেছেন। আহতদের দুইজনকে রাজশাহীতে রেফার্ড ও দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় সড়ক আইনে মামলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com