1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  তিন শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন আর্থিক অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ 

নাটোরের লালপুরে প্রতিবন্ধী শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামীর অনুপস্থিতিতেই যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ২৪৯ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের লালপুরে প্রতিবন্ধী শিক্ষার্থী ধর্ষণ মামলায় শাহানুর রহমান নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানার দিয়েছে আদালত। আজ মঙ্গলবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। তবে দন্ডপ্রাপ্ত শাহানুর পলাতক রয়েছে। তার অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করেন বিচারক। দন্ডপ্রাপ্ত শাহানুর উপজেলার দূর্গাপুর এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে।

নাটোর জজ আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান জানান, নির্যাতিত প্রতিবন্ধী শিক্ষার্থীর বাবা ও মা কেউ না থাকায় সে তার মামার বাড়ীতে থেকে পড়াশুনা করতো। স্কুলে যাওয়ার আসার পথে প্রতিবেশী শাহানুর রহমান প্রায় তাকে বিরক্ত করতো। সে তাকে বিয়ে করা সহ বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু ওই শিক্ষার্থী তার কথায় রাজী হয় না। এরপর ঘটনাটি শাহানুরের অভিভাবকদের জানালে শাহানুর ক্ষিপ্ত হয়ে উঠে। এরই এক পর্যায়ে ২০০৪ সালের ১২ জুলাই শিক্ষার্থী বাড়ীতে একা পড়াশুনা করছে জানতে পেরে শাহানুর তার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। এ সময় শিক্ষার্থীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে শাহানুর ঘরের দরজা খুলে পালিয়ে যায়। ঘটনাটি গ্রাম প্রধানগনকে জানালে তারা বিচারের আশ্বাস দেন। পরে বিচারে ওই শিক্ষার্থীকে বিয়ে করার সিদ্ধান্ত দেয় গ্রাম প্রধানরা। কিন্তু সেই বিচার মানতে রাজী হয়না শাহানুরের পরিবারের সদস্যরা। পরে শিক্ষার্থীর মামা রফিজ উদ্দিন বাদি হয়ে লালপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই শাহানুর পলাতক রয়েছে। এদিকে দীর্ঘ প্রায় ১৮ বছর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহণ শেষে আসামীর অনুপস্থিতিতেই আদালত এই রায় ঘোষণা করেন। রায়ে উল্লেখ করা হয় জরিমানার অর্থ ভিকটিম পাবে। মামলার রায়ে বাদী পক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com