1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

নাটোরের বাগাতিপাড়ার আম বাগান থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২০৯ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের বাগাতিপাড়ার জামনগর এলাকায় খৃষ্টানপাড়ার একটি আমবাগান থেকে মাহফুজ নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। নিহত মাহফুজ আহমেদ (২০) উপজেলার চকগোয়াস গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খাঁন বলেন, খৃষ্টানপাড়ার আম বাগানে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথায় রক্তাক্ত অবস্থায় মাহফুজের মৃতদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়। কি কারনে এই হত্যার ঘটনা ঘটেছে তা তদন্ত করতে শুরু করেছে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com