1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে উপজেলা প্রশাসনিক ভবনের মাঠ উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ইউএনও মহিউদ্দিন-গাজীপুর সংবাদ  ছাতকে মোবাইল কোর্টের অভিযানে ঢাকা রয়েল বেকারীতে ৩০ হাজার টাকা জরিমানা-গাজীপুর সংবাদ  বিশ্বব্যাপী সাংবাদিকদের ঐক্য ও গণমাধ্যম উন্নয়নে নতুন দিগন্ত: WIPC-এর আন্তর্জাতিক কমিটিতে রিচার্ড লাহাই এনজেভাও ও ম্যাক্সওয়েল কুডেকর-গাজীপুর সংবাদ  এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন ছাতকের হাফিজ নুরুস সাদাত হিশাম-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ-গাজীপুর সংবাদ  ফেসবুকে পরিচয়, অতঃপর বিয়ে; চীনা যুবককে ঘিরে ধর্মপাশায় চাঞ্চল্য-গাজীপুর সংবাদ  বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা, সেলিম পেলেন ঝালমুড়ির নতুন গাড়ি-গাজীপুর সংবাদ  মোহনা টিভিতে ক্ষমতার দ্বন্দ্ব, নির্বাহী পরিচালকের অব্যাহতি-গাজীপুর সংবাদ ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত-গাজীপুর সংবাদ  বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল স্বেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশন-গাজীপুর সংবাদ 

বাউফলে ইউএনওর দেয়া আশ্রায়নের ঘর পেলেন সুরামনি!-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৩০৭ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন। পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৭নং বগা ইউনিয়নের ছেলে গোপাল (১৭) মিস্ত্রিকে নিয়ে বগা বন্দরের পশ্চিম পাশে একটি ঝুপড়ি ঘরে বসবাস করে আসছেন সুরামনি । বয়স ষাটার্ধ। কষ্টের কোন শেষ নেই। স্বামী যুগোল মিস্ত্রীকে হাড়িছেন কয়েক বছর আগে। তবু বেঁচে আছেন একমাত্র অবলম্বন ছেলের মুখের দিকে তাকিয়ে। একদিন হয়ত সুখ এসে ধরা দেবে সেই আশায়। অন্যের দেয়ায় চলে তার সংসার। কখনও খেয়ে কখনও না খেয়ে। নেই মাথা গোজার ঠাই। চিন্তায় রাতে ঘুম আসেনা সুরামনির। কোন জনপ্রতিনিধি নিচ্ছেন না তার খোঁজখবর। সমাজের বিত্তশীলরাও উদাসিন। ঠিক এমনই এক মুহুর্তে সুরামনির কপাল খুলে গেলো এক মানবিক ব্যক্তির দেখা পেয়ে। মানবিক ওই ব্যক্তি আর কেউ নয়, তিনি হলেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী।

বগা ইয়াকুব শরীফ ডিগ্রী কলেজের পূর্ব পাশে মুজিব শতবর্ষ উপলক্ষে হতদরিদ্রদের জন্য নির্মিত আশ্রায়ন প্রকল্পের ২৫ টি ঘর নির্মাণের কাজ পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী। এসময় সুরামনি কে ঝুপড়ি ঘরে বসবাস করতে দেখে তাৎক্ষনিক ভাবে তাকে একটি সরকারি ঘরের ব্যবস্থা করে দেন মানবিক ওই ইউএনও। ঘর পেয়ে আনন্দে ভাসছেন ওই বৃদ্ধা।

কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এখন আমার কষ্ট দুর হলো। মরার আগে একটু শান্তিতে থাকতে পারবো। আমার মাথা গোজার ঠাই করে দেয়ার জন্য মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com