1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কাপাসিয়ায় নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল-গাজীপুর সংবাদ  ভোটের অধিকার ফিরে পাওয়ার সুযোগ এসেছে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  Exhaustiva Manual Para Recompensas En Casinos En Línea ◦ ES Get Bonus Now 5,000 Exempt Spin Around Indiana Tournament Booty Consortium — British area Try It Now Kaszinó Payforit • Hajdú-Bihar megye দেশি-বিদেশি অস্ত্রসহ বিপুল গোলাবারুধ উদ্ধার :র‍্যাব-৭-গাজীপুর সংবাদ  কাপাসিয়া হবে মডেল উপজেলা’: শেষ মুহূর্তের প্রচারণায় শাহ্ রিয়াজুল হান্নান-গাজীপুর সংবাদ  দাঁড়িপাল্লার শ্লোগানে মুখর রাণীশংকৈল জামায়াতের শেষ নির্বাচনী জনসভা ও বিশাল গণমিছিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ৮২ ঘণ্টা নিষেধাজ্ঞা নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ:ইসি-গাজীপুর সংবাদ  সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা নিয়ে প্রশ্ন তুললেন জাতীয় পার্টির এমপি প্রার্থী- হাফিজউদ্দিন-গাজীপুর সংবাদ 

কবিতা প্রেরণা ও শক্তির উৎস ….লায়ন মোঃ গনি মিয়া বাবুল-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৭৯ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদকঃ

কবিসংসদ বাংলাদেশের স্থায়ী পরিষদের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, কবিতা প্রেরণা ও শক্তির উৎস। কবিতা চর্চার মাধ্যমে মানুষের মানবিক গুণাবলি বিকশিত ও প্রসারিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবিতা ও কবিদের খুবই ভালোবাসতেন, ফলে তিনি অসীম শক্তি ও মানবিক গুণাবলির অধিকারী হয়েছিলেন। মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে কবিতা ও সাহিত্য চর্চা বাড়াতে হবে। দেশীয় নান্দনিক সংস্কৃতির প্রসারে আমাদেরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

কবিসংসদ বাংলাদেশের ২৫ বছর পূর্তি উপলক্ষে ৩ নভেম্বর শুক্রবার বিকেলে ঢাকার সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, কবিরা দেশ ও জাতির ক্রান্তিকালে সর্বদা ইতিবাচক ও বলিষ্ঠ ভূমিকা পালন করে। শান্তিময় ও বাসযোগ্য সমাজ প্রতিষ্ঠা করতে কবিরা কাজ করছেন। কবিরা সর্বদা মানবতার জন্যে কাজ করে থাকেন। তিনি নতুন প্রজন্মকে দেশীয় নান্দনিক সংস্কৃতিতে উদ্বুদ্ধ করে গড়ে তোলার আহ্বান জানান।
কবিসংসদ বাংলাদেশ ২৫ বছর পূর্তি উদযাপন পরিষদের আহ্বায়ক কবি আরিফ মঈনুদ্দিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব কবি তৌহিদুল ইসলাম কনকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি নাসির আহমেদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি ইমরোজ সোহেল ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি আসাদ কাজল।
আলোচনা শেষে সংগঠনের ২৫ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে দেশের প্রায় সকল জেলা থেকে কবি-সাহিত্যিকগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শতাধিক কবি স্বরচিত কবিতা পাঠ করেন।
কবিতা ও সাহিত্যঙ্গনে বিশেষ ভূমিকা রাখায় লায়ন মোঃ গনি মিয়া বাবুলসহ কয়েকজনকে ‘কবিসংসদ পুরস্কার ২০২৩’ প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com