1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
গজারিয়া ৮ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের মাদক কারবারি গ্রেপ্তার-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে কৃষি কর্মকর্তাকে বেধরক পারপিট,মামলা দায়ের, তিন সদস্যের তদন্ত কমিটি-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পানিতে ডুবে নিহতের পরিবার পেল আর্থিক সহায়তা-গাজীপুর সংবাদ  সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত-গাজীপুর সংবাদ  “সংকটাপন্নে—খালেদা জিয়ার পাশে থাকতে ঢাকায় রওনা জোবাইদা রহমান”-গাজীপুর সংবাদ  সুবর্ণচরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ ৪ কর্মকর্তার বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  মজিদিয়া ফুলতলী দারুল কিরাত মডেল মাদরাসার কার্যক্রম সংক্রান্তে ও নতুন অফিসরুম উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  জামালপুরে সাংবাদিক ও দলিল লেখকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা বাতিল ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় দাঁড়ি পাল্লার সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

শ্রীপুরে ছাত্রলীগের কমিটি স্থগিত স্বাক্ষর জাল : আরও ৪ কমিটি বাতিল-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৮৯ টাইম ভিউ

মোঃ কামাল পারভেজ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুরে ছাত্রলীগের কমিটি স্থগিত, আরও ৪ কমিটি বাতিল

স্বাক্ষর জালিয়াতির অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলা শাখার অন্তর্গত ৩টি ইউনিয়ন ও ১টি কলেজ শাখা ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। একই অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ শ্রীপুর উপজেলা শাখার কমিটি সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে।
গতকাল ২০ নভেম্বর সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা যায়, গত ১৫ নভেম্বর বাংলাদেশ ছাত্রলীগ শ্রীপুর উপজেলা শাখার অন্তর্গত মাওনা ইউনিয়ন, গোসিঙ্গা ইউনিয়ন, কাওরাইদ ইউনিয়ন ও ধলাদিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয় উপজেলা ছাত্রলীগ। কমিটি দেওয়ার পরপরই কমিটির দু’জন যুগ্ম আহ্বায়ক মো. সোহেল সরকার ও আলমগীর হোসেন মারুফ তাদের স্বাক্ষর জালিয়াতি বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়।

শ্রীপুর উপজেলা শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেন বলেন, গত ১৫ নভেম্বর ছাত্রলীগের যে চারটি কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল সেই কমিটিতে আমার স্বাক্ষর জাল করা হয়েছে। কমিটির বিষয়ে আমি অবগত নই। এই কমিটি আমি অবৈধ বলে মনে করি। একই সঙ্গে বিষয়টি জেলা ও কেন্দ্রীয় কমিটিকে অবহিত করেছি।

অপর যুগ্ম আহ্বায়ক মো. সোহেল সরকার বলেন, ছাত্রলীগের সুনাম ক্ষুণ্ন করতে অর্থনৈতিক সুবিধা নিয়ে আহ্বায়ক নিজে আমার স্বাক্ষর জালিয়াতি করে যত্রতত্র কমিটি অনুমোদন দিয়েছে। যে কমিটির বিষয়ে আমরা দুই যুগ্ম আহ্বায়ক অবগত নাই।

স্বাক্ষর জালিয়াতির বিষয়ে শ্রীপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. মাহাবুব হোসেন বলেন, আমি রীতিমতো আশ্চর্য ও হতবাক হয়েছি। কমিটি অনুমোদনের ক্ষেত্রে কোনো ধরনের স্বাক্ষর জালিয়াতি হয়নি।

গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মো. সিরাজুল ইসলাম বলেন, ছাত্রলীগ কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। এখানে জালিয়াতির কোনো জায়গা নেই। কেন্দ্রীয় ছাত্রলীগকে ধন্যবাদ জানাই, কেন্দ্রীয় ছাত্রলীগ সব সময় সত্যের পক্ষে থাকে।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসাইন নাঈম বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের এক জরুরি সভায় সিদ্ধান্ত মোতাবেক কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে উপজেলা শাখা কমিটি স্থগিত করা হয়েছে। পাশাপাশি আগামী ৭ দিনের মধ্যে স্বাক্ষর জালিয়াতির অভিযোগে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com