1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

বাবার মোটরসাইকেল চালাতে গিয়ে লাশ হলেন নবম শ্রেণী পড়ুয়া ছেলে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২৭৮ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ এসএম মাসুদ

গাজীপুরের কাপাসিয়ায় বালুবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাকিব হাসান (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী

নিহত হয়েছেন।

শনিবার (২৫ নবেম্বর ) দুপুর সারে ১২টার দিকে উপজেলার বারিষাব ইউনিয়নের গিয়াসপুর বাজার সংলগ্ন জমুরবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থীর বন্ধু নাহিদ হাসান গুরুতর আহত হয়েছেন।

নিহত সাকিব হাসান বারিষাব ইউনিয়নের নয়ানগর গ্রামের মোবারক হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খাঁন বাড়ি এলাকা মোড়ে মোটরসাইকেল ও অজ্ঞাত বালুবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে মোটরসাইকেল আরোহী দুই সাকিব হাসান ও নাহিদ হাসান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।

অপরজন নাহিদ হাসানের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কোন অভিযোগ না থাকায় স্বজনের আহাজারিতে উর্ধতন কতৃপক্ষের অনুমতিক্রমে মরদেহটি বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com