1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মঘট ঘিরে চট্টগ্রামে দুই বাস ও টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে নির্বাহী অফিসার এর ফুলেল শুভেচছা বিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে ১৮৫ বিদ্যালয়ের ৩৪৩ শিক্ষার্থী নিয়ে প্রথমবার মেধাবৃত্তি পরীক্ষা-গাজীপুর সংবাদ  ছাতকে কেন্দ্রীয় শ্মশান ঘাটে ৩৩ তম বর্ষ কালী পূজা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ 

চট্টগ্রামে সাইবার ট্রাইবুনালের বিচারককে জুতা ছুঁড়ে মারল আসামি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২২২ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামে সাইবার ট্রাইবুনালের আসামি জামিন না পেয়ে উল্টো বিচারককে জুতা ছুঁড়ে মারল আসামি।গল্প সিনেমা নাটক নয়,বাস্তবেই আসামি হয়েও বিচারককে জুতা মারেন।যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় আদালত প্রাঙ্গণসহ চট্টগ্রাম জুড়ে। অদ্ভুত চাঞ্চল্যকর খবরে দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া সহ দেশজুড়ে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম কোর্ট হিলস্থ চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ভবন ৪র্থ তলায় অবস্থিত সাইবার ট্রাইবুনাল আদালতের এজলাসের ভিতর এই ঘটনা ঘটে।

তখন ঘড়ি কাটায় ঠিক দুপুর ১২টা। শুরু হতে যাচ্ছিল চট্টগ্রাম সাইবার ট্রাইবুনালের নিয়মিত কার্যক্রম। উপস্থিত বাদী বিবাদী উকিল কোর্ট সংশ্লিষ্ট স্টাফরা। হাজির করা হয়েছে কারাগারে থাকা আসািদেরকেও।
তখন বিচারকের চেয়ারে হাজির বিচারকও। হঠাৎ আদালতের লকআপ থেকে বিচারককে উদ্দেশ্য করে গালিগালাজ শুরু করে এক আসামি। বলে- আমাকে জামিন দিচ্ছস না কেন? এমন বলে বিচারককে লক্ষ্য করে জুতা ছুঁড়ে মারে ঐ আসামি।

অভিযুক্ত আসামির নাম মো. মনির খান মাইকেল। তিনি ব্রাহ্মবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন গোকন এলাকার খাঁ বাড়ির গোলাপ খাঁর ছেলে। তিনি উক্ত আদালতের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আসামি ছিলেন। ফেসবুকে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকের মা-বাবাকে ধরে অকথ্য ভাষায় গালাগালির অভিযোগে হওয়া সাইবার মামলায় তিনি আগে থেকে কারাগারে ছিলেন।

এ বিষয়ে ট্রাইবুনালের বিশেষ পিপি এড. মেজবাহ উদ্দিন বলেন, ‘বিচারক এজলাসে বসার সঙ্গে সঙ্গে তাঁকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন ওই আসামি। এ বিষয়ে মামলা হবে।’

আদালত সূত্র জানায়, আদালতে জামিন শুনানির সময় বিচারকার্য শুরু হলে কিছু বুঝে উঠার আগেই চট্টগ্রামের সাইবার ট্রাইবুনাল আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরকে লক্ষ্য করে পরপর দুটি জুতা নিক্ষেপ করেন মনির খান মাইকেল।
এ ঘটনায় চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ বলেন, বিচারককে জুড়ো ছুড়ে মারার পর ওই আসামিকে আদালত থেকে ফিরিয়ে আনা হয়। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। বিচারক মহোদয়ের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে মামলা দায়ের করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com